Tahmina Sultana

Tahmina Sultana Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tahmina Sultana, Digital creator, Ontario, CA.
(4)

ক্যামেরার লেন্সে জীবন আর ভাবনার প্রতিচ্ছবি। জীবনকে দেখি একটু ভিন্নভাবে স্মৃতি আর বর্তমানের মেলবন্ধনে। কোন মোটিভেশনাল স্পিকার নই,জীবনবোধ থেকে মানুষের সম্পর্ক, আবেগ আর দৈনন্দিন জীবনের ছোট ছোট গল্পগুলো ফ্রেমবন্দি করি। ভালো লাগলে ফলো করুনও দেখতে থাকুন।

যে বাঁশী আমার সুখের দিনেও বাজে না, দুঃখের দিনেও বাজে না..শুধু বাঁশ দেয়ার সময় বাজে.. সে বাঁশেৱ বাঁশরীতে আমার কি দায় বল...
09/06/2026

যে বাঁশী আমার সুখের দিনেও বাজে না, দুঃখের দিনেও বাজে না..শুধু বাঁশ দেয়ার সময় বাজে.. সে বাঁশেৱ বাঁশরীতে আমার কি দায় বলতো !!!

"লিলি আপা"কে তোমাদের মনে আছে?  সবার থাকার কথা নয়। বহুকাল আগে  কৈশোর থেকে যৌবনে পদার্পণ এর সাথে সাথেই  আজকের দিনে তার  ম...
09/06/2026

"লিলি আপা"কে তোমাদের মনে আছে? সবার থাকার কথা নয়। বহুকাল আগে কৈশোর থেকে যৌবনে পদার্পণ এর সাথে সাথেই আজকের দিনে তার মৃত্যু হয়।

আমার শৈশব স্মৃতি বোধহয় তাকে ছাড়া অসম্পূর্ণ। আমার পুরো শৈশবের অধিকাংশ স্মৃতি ও ফ্যান্টাসি আমার নানাবাড়িকে ঘিরে।

লিলি আপা আমার মামাতো বোন। সহজ সরল একজন মানুষ ।খেতে খুব ভালোবাসতেন।আমাকে অনেক স্নেহ করতেন।

তার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে ঠিক হওয়ার কিছুদিন পরেই তার মৃত্যু হয়... বিয়েটা আর হয় না...

আজ বেঁচে থাকলে হয়তো ছেলে-মেয়ে স্বামী ঘর সংসার নিয়ে.. ব্যতিব্যস্ত একজন সংসারী মানুষ হতেন...

চুল পেকে যেত.. হয়তো নাতি নাতনিদের মুখও দেখতেন... থাক সে কথা ।অযাপিত জীবন নিয়ে.. কথা বলে আর কি লাভ...!!

মহান আল্লাহপাক লিলি আপাকে জান্নাতবাসী করুন...

09/06/2026

পৃথিবীর সব রং মুছে গেলে
পান্ডুলিপি করে আয়োজন।

আত্রঙ্গি আমার জীবনের এই পান্ডুলিপিরা...রং ছড়ানো বন্ধ করে না🥰

(ছবি.. আমার জীবনের পান্ডুলিপিরা❤️)

একটি পুরনো জামা ও অটুট ভালোবাসার গল্প....এক জামাতেই আটকে আছে  ৫ জনের স্মৃতি..     সুতোর বুননে একটা জামা তৈরি হয় ঠিকই, কি...
09/06/2026

একটি পুরনো জামা ও অটুট ভালোবাসার গল্প....এক জামাতেই আটকে আছে ৫ জনের স্মৃতি..

সুতোর বুননে একটা জামা তৈরি হয় ঠিকই, কিন্তু কিছু জামা বুননের চেয়েও বেশি ধারণ করে স্মৃতি আর ভালোবাসা।

প্রথমে ছোট বোন বানিয়েছিল নিজের জন্য, তারপর তার হাত থেকে ভাগ্নি, সেখান থেকে আমার মা ... তারপর দেশে গিয়ে আমার মেয়ে পড়েছে ...

মেয়েটা নানুমনির জামা বলে স্মৃতি হিসেবে কানাডায় নিয়ে এসেছে।আজ আমি সেই জামা পড়েছি... একটা কাপড়ের টুকরোয় লেখা হয়ে আছে আমাদের পাঁচজন মানুষের গল্প..

কিছু পুরোনো জিনিস নতুন কাপড় বা পোশাকের চেয়েও হাজার গুণ বেশি মূল্যবান। জীবনের সবচেয়ে সুন্দর ঐতিহ্য তো এটাই...

আপাতদৃষ্টিতে খুব সাধারণ একটা অর্ডিনারি জামা কিন্তু এর সাথে জড়িয়ে আছে আমাদের পরিবারের মেয়েদের ভালোবাসার গল্প।

বোন, ভাগ্নি, মা মেয়ে আর আমি—আমরা ৫জন একই সূত্রে বাঁধা। ভালোবাসা আসলে এমনই.. সময়ের সাথে ফিকে হয় না, বরং হাতবদল হয়ে পরম মমতায় বেঁচে থাকে।

Address

Ontario, CA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahmina Sultana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share