08/23/2026
বিতর্ক পেছনে ফেলে পরিবর্তনের ডাক বাংলাদেশ সোসাইটিতে
"বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্কসহ আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন। আসছে অক্টোবরে নতুন কমিটির নির্বাচন সামনে রেখে সংগঠনটির ভবিষ্যৎ নিয়ে অনুষ্ঠিত হয়েছে 'ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি চাই' শীর্ষক আলোচনা সভা।"
"৫০ বছর পূর্তি উদযাপন করলেও দুর্বল নেতৃত্ব, বাংলাদেশের রাজনীতির লেজুড়বৃত্তি, দুর্নীতি, স্বজনপ্রীতি, মারামারিসহ নানা ঘটনায় বারবার গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে বাংলাদেশ সোসাইটি। এসব বিতর্কে শুধু সংগঠনই নয়, ক্ষুণ্ণ হয়েছে পুরো বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তিও। আলোচনায় এসব সমস্যা থেকে বেরিয়ে এসে সোসাইটিকে আরো কার্যকর ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন বক্তারা।"