09/19/2026
⚽💛 Where Little Dreams Meet Big Ambitions 💛⚽
আজ আমাদের ছেলে Mifta-র জীবনে শুরু হলো একটি নতুন অধ্যায়। 🇺🇸⚽
USA-তে তাকে একটি ফুটবল টিমে ভর্তি করিয়ে দিতে পেরে আমরা বাবা-মা হিসেবে সত্যিই অনেক আনন্দিত ও গর্বিত।
হয়তো আজকের এই শুরুটা খুব ছোট—একটা জার্সি, একটা ফুটবল আর সবুজ মাঠে ছোট্ট কিছু স্বপ্ন। কিন্তু আমরা বিশ্বাস করি, বড় স্বপ্নের শুরু সবসময়ই ছোট্ট একটি পদক্ষেপ দিয়ে হয়। ❤️
আমরা চাই না শুধু সে একজন ভালো ফুটবলার হোক; আমরা চাই ফুটবলের মাধ্যমে সে শিখুক পরিশ্রম, শৃঙ্খলা, আত্মবিশ্বাস, টিমওয়ার্ক এবং কখনো হাল না ছাড়ার মানসিকতা।
My Prience, তোমার স্বপ্নটা তোমার নিজের। আমরা শুধু তোমার পাশে থেকে তোমাকে এগিয়ে যেতে উৎসাহ দেব। তুমি যতদূর যেতে চাও, যাও… নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। তোমার প্রতিটি জয় যেমন আমাদের আনন্দ দেবে, তেমনি প্রতিটি ভুল ও হার থেকেও আমরা তোমার পাশে থেকে তোমাকে আবার উঠে দাঁড়াতে শিখাবো। ❤️
🤲 আল্লাহ আমাদের ছেলের প্রতিটি পদক্ষেপে বরকত দিন, তাকে সুস্থ রাখুন এবং তার স্বপ্ন পূরণের পথে অনেক দূর এগিয়ে যাওয়ার তৌফিক দিন।
একদিন যেন আমরা গর্ব করে বলতে পারি—
“এই ছোট্ট ছেলেটার স্বপ্ন একদিন সত্যি হয়েছিল।” 🥹❤️⚽
We are always going to be your biggest supporters, My Little Champ❤️
Dream big, work hard, stay humble and keep playing.
Your journey has just begun! 💛⚽🇺🇸