05/07/2023
সিলিং ফ্যান বা সিংগেল ফেজ মোটরে ক্যাপাসিটর ব্যবহৃত হয়, কিন্তু এর কারণ গরুর দড়ি টানার সাথে দারুণ একটি সম্পর্ক আছে।
কি দারুণ কৌতূহল হচ্ছে তাইনা? চলুন জেনে আসা যাক।
উত্তরটি পেতে হলে সর্বপ্রথম আমাদের ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয় সেটা জানা আবশ্যক। ক্যাপাসিটর ব্যবহারের কারণ হল ফেইজ টু ফেইজ ডিফারেন্স তৈরি করা।
এখন প্রশ্ন কেন আমি ফেইজ ডিফারেন্স তৈরি করব?
ফেইজ ডিফারেন্স তৈরি না করলে টর্ক সৃষ্টি তথাপি ঘূর্ণন প্রবণতা তৈরি হবেনা।
কারণ এসি প্রবাহের পজিটিভ সাইকেলে যে পরিমাণ ম্যাগনেটিক ফোর্স তৈরি হয় অপরদিকে নেগেটিভ সাইকেলে সমান ও বিপরীতমুখী ম্যাগনেটিক ফোর্স তৈরি হয়। যার ফলশ্রুতিতে নীট ফোর্স হয় শূণ্য।
যার ফলে মোটর ঘুরার জন্য শক্তি পায়না। যাকেই বলবিদ্যার কঠিন ভাষায় আমরা টর্ক বলে থাকি। এ কারণেই ফেজ ডিফারেন্স তথাপি টর্ক সৃষ্টির জন্যই ক্যাপাসিটর ব্যবহৃত হয়। এখানেই ইতি নয়। ব্যাপারটি একটি মজার উদাহরণ দিয়ে বুঝানো যাক।
মাস দুয়েক পরই কুরবানির ঈদ। এখন ধরুন আপনি আপনার অবাধ্য গরুকে টেনে সামনে নিতে চাইছেন। কিন্তু সে নাছোড়বান্দা। যতক্ষণ পর্যন্ত আপনি ও গরুর বল সমান ও বিপরীতমুখী ততক্ষণ আপনার চেষ্টা বৃথা যাবে। আপাতদৃষ্টিতে মনে হবে কেউ এগোচ্ছেনা কিংবা পেছাচ্ছেওনা। কিন্তু যখন আপনি তার চেয়েও অধিক বল প্রয়োগ করে বিপরীতমুখে দড়ি টানতে পারবেন তখন আপনি সফল হতে পারবেন।
আমি নিশ্চিত আপনি লিখার মধ্যে এতটাই নিমগ্ন ছিলেন যে প্রতিটি লাইনই মনোযোগ দিয়ে পড়েছেন, তাইনা? নিয়মিত এমন পোস্ট পেতে হলে পেইজে লাইক ফলো দিয়ে রাখো!!!