The BrotherHood

The BrotherHood যদি আপনি ফানি ভিডিও পছন্দ করেন তাহলে আমার সাথে যুক্ত থাকতে পারেন।
(3)

জীবনে কিছু মানুষ থাকে, যাদের ছাড়া সবকিছু পূর্ণ হয়েও কোথাও যেন একটা শূন্যতা থেকে যায়… 🥺❤️বাবা, মা, ভাই, বোন — তোমরাই আমার...
05/31/2026

জীবনে কিছু মানুষ থাকে, যাদের ছাড়া সবকিছু পূর্ণ হয়েও কোথাও যেন একটা শূন্যতা থেকে যায়… 🥺❤️
বাবা, মা, ভাই, বোন — তোমরাই আমার জীবনের সবচেয়ে বড় শান্তি, সবচেয়ে সুন্দর অনুভূতি।
দূরে থাকলেও প্রতিটা মুহূর্তে তোমাদের কথা খুব মনে পড়ে।
হাজার ব্যস্ততার মাঝেও মনটা বারবার ফিরে যেতে চায় সেই আপন ঠিকানায়, যেখানে ভালোবাসাগুলো একদম নিঃস্বার্থ ছিল। 🌸
সময় বদলায়, মানুষ বড় হয়, দায়িত্ব বাড়ে…
কিন্তু পরিবারের প্রতি মায়া আর ভালোবাসা কখনো বদলায় না।
আজ হয়তো পাশে নেই, একসাথে বসে গল্প করা হয় না, আগের মতো হাসাহাসিও করা হয় না…
তবুও বিশ্বাস করো, তোমরাই আমার প্রতিটা দোয়া, প্রতিটা অনুভূতি আর প্রতিটা ভালো থাকার কারণ। 🤍
খুব ইচ্ছে করে আবার সেই আগের দিনগুলোতে ফিরে যেতে…
যেখানে কোনো চিন্তা ছিল না, ছিল শুধু পরিবারের সাথে ছোট ছোট সুখের মুহূর্ত। ✨
যারা আমার জীবনের সাথে জড়িয়ে আছো, সবাইকে সত্যিই অনেক ভালোবাসি।
হয়তো মুখে সবসময় বলা হয় না, কিন্তু হৃদয়ের সবচেয়ে সুন্দর জায়গাটা সবসময় তোমাদের জন্যই রাখা। ❤️
আল্লাহ তোমাদের সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক আর হাসিখুশি রাখুক। 🤲

দেশ ছেড়ে হাজারো স্বপ্ন বুকে নিয়ে আজ প্রবাসের মাটিতে ড্রাইভিং স্টাডিং শুরু করলাম। ❤️জীবনের এই নতুন পথটা সহজ না, প্রতিটা ম...
05/29/2026

দেশ ছেড়ে হাজারো স্বপ্ন বুকে নিয়ে আজ প্রবাসের মাটিতে ড্রাইভিং স্টাডিং শুরু করলাম। ❤️
জীবনের এই নতুন পথটা সহজ না, প্রতিটা মুহূর্তেই আছে ভয়, দুশ্চিন্তা আর পরিবারের কথা মনে পড়ার কষ্ট। তবুও নিজের ভবিষ্যৎ আর পরিবারের হাসির জন্য লড়াই করে যাচ্ছি।
সবাই আমার জন্য দোয়া করবেন, যেনো মহান আল্লাহ আমাকে সকল ধরনের এক্সিডেন্ট, বিপদ-আপদ এবং খারাপ পরিস্থিতি থেকে হেফাজত করেন। 🤲
আল্লাহ যেনো আমাকে নিরাপদে রাখেন, হালাল রিজিকের ব্যবস্থা করেন এবং এই প্রবাস জীবনের কষ্টগুলো সহজ করে দেন।
মা-বাবার স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের অনেক ইচ্ছা-অনুভূতি দূরে রেখে বেঁচে আছি।
শুধু চাই, আল্লাহ যেনো সুস্থ ও নিরাপদ রাখেন, আর একদিন সফল হয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে পারি। 🥺❤️
সবাই দোয়ায় রাখবেন। 🤍

🕋 ঈদ মোবারক 🕋বাংলাদেশের সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ❤️ঈদ মানেই ছিলো ছোটবেলার সেই আনন্দ, ...
05/28/2026

🕋 ঈদ মোবারক 🕋
বাংলাদেশের সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ❤️
ঈদ মানেই ছিলো ছোটবেলার সেই আনন্দ, পরিবারের সাথে হাসি, বন্ধুদের আড্ডা, বড় ভাইদের সাথে গরু কাটা কাটি আর সারাদিন ব্যস্ততার মাঝে এক অন্যরকম শান্তি।
গত বছর এই সময়টাতে কোরবানির কাজে কত ব্যস্ত ছিলাম, কত হাসি আনন্দে কেটে গেছে সময়… আর আজ দূর প্রবাসে একা একটা রুমের ভিতর শুয়ে শুধু স্মৃতিগুলো মনে পড়ছে। 😅💔
আসলে ঈদ শুধু নতুন জামা কাপড় কিংবা ভালো খাবারের নাম না…
ঈদ মানে আপন মানুষদের পাশে থাকা।
ঈদ মানে বাবা-মায়ের মুখের হাসি।
ঈদ মানে ভাই-বোনের খুনসুটি।
ঈদ মানে বন্ধুদের সাথে আড্ডা।
ঈদ মানে নিজের দেশের গন্ধ, নিজের মানুষের ভালোবাসা। 🇧🇩❤️
আজ দূরে থেকে বুঝতে পারছি, প্রবাস মানুষের জীবনটা বাইরে থেকে যত সুন্দর লাগে, ভিতরে ততটাই নিঃসঙ্গ।
অনেক মিস করি আমার বাবা-মা, বড় ভাই, বন্ধু-বান্ধব, ভাই-বোন আর আমার প্রিয় বাংলাদেশকে। 🥺
দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং পরিবারের সাথে সুন্দরভাবে ঈদের আনন্দ উপভোগ করার তৌফিক দান করুক। 🤲
প্রবাসে থাকা সকল ভাইদের জন্যও অনেক অনেক দোয়া ও ভালোবাসা।
যারা পরিবার ছেড়ে দূরে আছেন, আল্লাহ যেন তাদের কষ্ট সহজ করে দেন। ❤️
🕋ঈদ মোবারক সবাইকে 🕋
🇧🇩💚 “নিজের মানুষগুলোর সাথে কাটানো সময়টাই আসল ঈদ।” 💚🇧🇩

ঈদের আর মাত্র ২ দিন বাকি…চারপাশে সবাই কত ব্যস্ত—নতুন জামা, কেনাকাটা, ঘর সাজানো, পরিবারের সাথে ঈদের পরিকল্পনা। সোশ্যাল মি...
05/25/2026

ঈদের আর মাত্র ২ দিন বাকি…
চারপাশে সবাই কত ব্যস্ত—নতুন জামা, কেনাকাটা, ঘর সাজানো, পরিবারের সাথে ঈদের পরিকল্পনা। সোশ্যাল মিডিয়া খুললেই শুধু আনন্দের ছবি। অথচ প্রবাসের এই ছোট্ট রুমে বসে মনে হয়, ঈদ যেন শুধু ক্যালেন্ডারের একটা তারিখ… আনন্দটা কোথাও হারিয়ে গেছে।
প্রবাস জীবনে সবচেয়ে কষ্টের বিষয়টা হলো—নিজের কষ্ট কাউকে ঠিকভাবে বোঝানো যায় না। সারাদিন কাজের শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন রাতে একা বিছানায় শুয়ে থাকি, তখন সবচেয়ে বেশি মনে পড়ে মায়ের মুখটা, বাবার সেই ঈদের আগের ব্যস্ততা, আর পরিবারের সাথে কাটানো ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো।
একসময় ঈদ মানেই ছিল খুশি, নতুন জামার গন্ধ, বন্ধুদের সাথে ঘোরাঘুরি আর পরিবারের উষ্ণ ভালোবাসা। আর এখন?
এখন ঈদ মানে ভিডিও কলে পরিবারের হাসিমুখ দেখে নিজের কান্না লুকানো…
ঈদ মানে হাজারো মানুষের ভিড়েও নিজেকে ভীষণ একা মনে হওয়া…
ঈদ মানে নিজের ইচ্ছা-অনুভূতিগুলো চাপা দিয়ে শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা।
প্রবাসীরা হয়তো দূরে থাকে, কিন্তু তাদের বুকের ভেতর প্রতিটা মুহূর্তে পরিবারই বেঁচে থাকে। নিজের সুখ, নিজের ঈদ, নিজের স্বপ্ন—সবকিছু ত্যাগ করে তারা শুধু পরিবারের ভবিষ্যতের জন্য লড়াই করে যায়। বাইরে থেকে সবাই ভাবে “বিদেশে আছে, অনেক ভালো আছে”… কিন্তু কেউ দেখে না, কতটা নিঃসঙ্গতা আর কষ্ট বুকে নিয়ে প্রতিটা দিন পার করতে হয়।
এই ঈদেও হয়তো অনেক প্রবাসী ভাই একা একা কাজ করবে…
কারো ছুটি হবে না, কারো নতুন জামা কেনা হবে না, কারো ভাগ্যে পরিবারের সাথে এক টেবিলে বসে খাবার খাওয়াও হবে না। তারপরও তারা হাসবে… কারণ তাদের হাসির আড়ালেই পরিবারের সুখ লুকিয়ে আছে।
সব প্রবাসী ভাইদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা। 🤍
আল্লাহ যেন প্রতিটা প্রবাসীর কষ্ট সহজ করে দেন, পরিবার থেকে দূরে থাকা প্রতিটা মানুষকে দ্রুত আপনজনের কাছে ফিরিয়ে দেন।
আর যারা পরিবার নিয়ে ঈদ করবেন, তারা যেন একবার হলেও প্রবাসে থাকা মানুষগুলোর অনুভূতিটা বুঝতে চেষ্টা করেন… কারণ এই মানুষগুলো নিজের আনন্দ বিসর্জন দিয়েই পরিবারের ঈদ সুন্দর করে তোলে।

“আলহামদুলিল্লাহ” — এই একটা শব্দের মাঝেই লুকিয়ে আছে হাজারো শান্তি, হাজারো কৃতজ্ঞতা, হাজারো না বলা অনুভূতি… 🌸জীবনে সবকিছু ...
05/15/2026

“আলহামদুলিল্লাহ” — এই একটা শব্দের মাঝেই লুকিয়ে আছে হাজারো শান্তি, হাজারো কৃতজ্ঞতা, হাজারো না বলা অনুভূতি… 🌸
জীবনে সবকিছু যেমন চেয়েছিলাম তেমন হয়নি, অনেক স্বপ্ন ভেঙেছে, অনেক মানুষ বদলে গেছে, কখনো চোখের পানি লুকিয়ে হাসতে হয়েছে, কখনো নিজের কষ্ট নিজের মাঝেই চেপে রাখতে হয়েছে… তবুও দিনশেষে একটা বিশ্বাস কখনো হারাইনি— আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। 🤍
আজ আমি যা পেয়েছি, আলহামদুলিল্লাহ। যা পাইনি, সেটার জন্যও আলহামদুলিল্লাহ। কারণ হয়তো আমি বুঝিনি, কিন্তু আমার রব বুঝেছেন। ✨
কিছু দোয়া পূরণ হয়েছে, আর কিছু দোয়া হয়তো এখনও সঠিক সময়ের অপেক্ষায়… তবুও অভিযোগ না, শুধু কৃতজ্ঞতা। 🌿
কারণ আমি জানি— যে মানুষ “আলহামদুলিল্লাহ” বলতে জানে, সে কখনো পুরোপুরি হারিয়ে যায় না। 🕊️

05/14/2026

#স্বপ্নের_ছোঁয়া #প্রবাসজীবন

দেখতে দেখতে আজকে তিন মাস পার হয়ে গেল…নিজের পরিবার থেকে দূরে, নিজের দেশ থেকে বহু দূরে এক অচেনা শহরে জীবনটাকে নতুন করে চি...
05/13/2026

দেখতে দেখতে আজকে তিন মাস পার হয়ে গেল…
নিজের পরিবার থেকে দূরে, নিজের দেশ থেকে বহু দূরে এক অচেনা শহরে জীবনটাকে নতুন করে চিনতে শিখছি।
এই তিন মাসে বুঝেছি, মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হচ্ছে পরিবার, আর সবচেয়ে বড় শূন্যতা হচ্ছে তাদের থেকে দূরে থাকা।
প্রতিদিন কাজের ব্যস্ততার মাঝেও হঠাৎ করে মায়ের মুখটা মনে পড়ে যায়, বাবার সেই চিন্তাভরা কথাগুলো কানে বাজে, ছোট ছোট পারিবারিক মুহূর্তগুলো বুকের ভেতর গভীর একটা কষ্ট তৈরি করে।
বিদেশের এই ব্যস্ত রাস্তাগুলো মানুষে ভরা হলেও, এখানে আপন বলতে কেউ নেই।
হাজার মানুষের ভিড়েও নিজের মানুষগুলোর অভাবটা সবচেয়ে বেশি অনুভব হয়।
তবুও জীবন থেমে থাকে না।
স্বপ্ন পূরণের জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের ইচ্ছা, নিজের অনুভূতি, নিজের কষ্টগুলো প্রতিদিন চুপচাপ লুকিয়ে রাখতে হয়।
কারণ দূরে থাকা মানুষগুলো কাঁদলেও, তাদের কান্নার শব্দ কেউ শুনতে পায় না।
এই তিন মাস আমাকে অনেক কিছু শিখিয়েছে—
মানুষ কিভাবে একা থাকতে শিখে, কিভাবে নিজের কষ্ট নিজের মাঝেই চাপা রাখতে শিখে, আর কিভাবে পরিবারের জন্য নিজের সুখ বিসর্জন দিতে হয়।
দোয়া করি, আল্লাহ যেন খুব দ্রুত আবার পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
কারণ পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হলো নিজের পরিবার, নিজের মানুষ আর নিজের দেশ। 💔🙂

05/12/2026

#প্রবাসজীবন

জীবনটা কখনো গল্পের মতো সুন্দর হয় না…তবুও মানুষ প্রতিদিন নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। 🖤ছোটবেলায় ভাবতাম,বড় হয়ে গেলে সব...
05/09/2026

জীবনটা কখনো গল্পের মতো সুন্দর হয় না…
তবুও মানুষ প্রতিদিন নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। 🖤
ছোটবেলায় ভাবতাম,
বড় হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে…
কিন্তু বড় হওয়ার পর বুঝলাম—
দায়িত্ব বাড়ে, মানুষ বদলে যায়,
আর নিজের হাসিটাও এক সময় কৃত্রিম হয়ে যায়…! 🌸
এখন আর কাউকে নিজের কষ্ট বোঝাতে ইচ্ছে করে না,
কারণ সবাই গল্প শুনতে ভালোবাসে,
কিন্তু অনুভূতি বুঝতে না…! 🙂
জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে
মানুষ একাই লড়াই করে।
চারপাশে অনেক মানুষ থাকলেও,
মনের ভেতরের যুদ্ধটা কেউ দেখে না…! 💔
অনেক স্বপ্ন ছিল,
অনেক ইচ্ছেও ছিল—
কিন্তু সময়ের সাথে সাথে
কিছু স্বপ্ন দায়িত্বের কাছে হেরে গেছে,
আর কিছু মানুষ বাস্তবতার কাছে…! 🥀
তবুও আমি হেরে যাইনি…
কারণ জীবন আমাকে ভাঙতে শিখিয়েছে ঠিকই,
কিন্তু থেমে যেতে শেখায়নি। ✨
আজও আমি হাসি,
কথা বলি,
সব ঠিক আছে বলি…
কিন্তু আমার নীরবতাটাই জানে,
আমি কতটা বদলে গেছি…! 🖤

জীবন যেন নীরব এক কবিতা—কখনো অশ্রুর শব্দে ভেজা, কখনো হাসির আলোয় ভরা। তবুও প্রতিটা মুহূর্তে লুকিয়ে থাকে একটুখানি স্বপ্ন, এ...
05/01/2026

জীবন যেন নীরব এক কবিতা—কখনো অশ্রুর শব্দে ভেজা, কখনো হাসির আলোয় ভরা। তবুও প্রতিটা মুহূর্তে লুকিয়ে থাকে একটুখানি স্বপ্ন, এক চিলতে ভালোবাসা। তাই সব কষ্টকে আলতো করে বুকে রেখে, নিজের মতো করে বাঁচার নামই তো জীবন…

Address

Portland, OR

Website

Alerts

Be the first to know and let us send you an email when The BrotherHood posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share