Probash Jibon Tv

Probash Jibon Tv YouTube : https://www.youtube.com/
(1)

জুলাই এখন ব‍্যাবসা করতে চায় ।
08/03/2026

জুলাই এখন ব‍্যাবসা করতে চায় ।

শাপলা চত্বর মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার।শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘...
07/29/2026

শাপলা চত্বর মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার।

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বুধবার রাজধানীর গুলশান এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

এর আগে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে হাজিরা শেষে লতিফ সিদ্দিকী সাংবাদিকদের জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রোব বা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন।

আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী জুলাই অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হয়েছিলেন। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে আসামি করে পুলিশ। কয়েক মাস পর জামিনে মুক্তি পান তিনি। তবে মামলাটি এখনো চলছে এবং তাঁকে আদালতে হাজিরা দিতে হচ্ছে।

আজ সেই মামলায় হাজিরা শেষে লতিফ সিদ্দিকী বলেন, ‘আজ সকালে আমাকে জানানো হয়েছে, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমি জানি—আজ যদি আদালতে না আসতাম, তাহলে মনে করা হতো, আমি আত্মগোপনে চলে গেছি। আমি সাধারণত আত্মগোপন করি না, সব সময় আত্মপ্রকাশ করি। সে কারণেই আজ আদালতে এসেছি।

ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেওয়া হবে না : নাহিদ ইসলাম।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বির...
07/29/2026

ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেওয়া হবে না : নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা কারও আধিপত্য মেনে নেব না। আমরা ভারতের আধিপত্য মেনে নেব না, আমেরিকার আধিপত্য মেনে নেব না। বাংলাদেশ স্বাধীন-সার্বভৌমভাবে তাঁর পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে।

আজ ‎মঙ্গলবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎

‎নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান একটি চলমান বিপ্লব। এর মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন।
এনসিপির এ নেতা বলেন, নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও জুলাই গণ-অভ্যুত্থানের গণরায় ও সংস্কারের প্রত্যাশা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তাই জুলাই সনদ বাস্তবায়ন এবং ভোটাধিকার রক্ষায় তরুণদের সচেতন থাকার আহ্বান জানাই। ‎

‎পররাষ্ট্রনীতি প্রসঙ্গে নাহিদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা ছিল একটি স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করা। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, অবৈধ পুশ ইন রোধ এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

‎‎কর্মসংস্থান প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়কে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। সরকার ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নে সফল হলে সবাই খুশি হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করে নাহিদ ইসলাম বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক মূল্যবোধ, একাডেমিক সংস্কৃতি, শিক্ষক ও উপাচার্য নিয়োগে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা প্রয়োজন। প্রশাসনের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের অবশ্যই নিরপেক্ষ ও শিক্ষার্থীবান্ধব হতে হবে।
‎‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের দাবির প্রতি সমর্থন জানিয়ে নাহিদ বলেন, দ্রুত সময়ের মধ্যে সেই ক্যাম্পাসে গিয়ে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আলোচনা করার আশা করেন তিনি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

‎‎নাহিদ ইসলাম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের কাউকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশপাশে সুযোগ না দেওয়ার বিষয়ে প্রশাসনের দৃঢ় অবস্থান ইতিবাচক। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থান ও সংস্কারের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

‎বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়েই জুলাই গণ-অভ্যুত্থানের সফলতা অর্জিত হবে।

‎আলোচনা সভার সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তি জবি শাখার সাবেক আহ্বায়ক মো. ফয়সাল মুরাদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, জকসুর ভিপি, জবি শাখা ছাত্রদলের আহ্বায়কসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

With Jannatul Moni – I just got recognized as one of their top fans! 🎉
07/29/2026

With Jannatul Moni – I just got recognized as one of their top fans! 🎉

07/29/2026

I got over 3,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

হাসনাত-সারজিসকে নিয়ে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের।প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান সামাজিক যো...
07/28/2026

হাসনাত-সারজিসকে নিয়ে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম এবং জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে একাধিক বিস্ফোরক দাবি করেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে রাশেদ খান লেখেন— জুলাই মাসে আওয়ামী লীগের গণহত্যার বিচার ও শহীদদের স্মৃতিচারণ করার জন্য জুলাই পদযাত্রা নামক কর্মসূচি হাতে নেয় এনসিপি। কিন্তু তাদের নেতাদের মুখে আওয়ামী লীগের বিচারের বক্তব্য শোনা যায় না, তারা সারাক্ষণ বিএনপির পতন বা বিএনপির বিরুদ্ধে গণ–অভ্যুত্থানের হুমকি দিচ্ছে। এর মূল রহস্য এমপি হান্নান মাসউদের অডিও ফাঁসের মধ্য দিয়ে বুঝতে পারলাম।

রাশেদ খান দাবি করেন, তার এই অডিওতে শোনা যাচ্ছে, সারজিসরা (হাসনাত-সারজিস) আন্দোলনের পু** কি মেরে দিবে। তারা নাহিদদের অ্যারেস্ট করিয়েছে, এবার আমাদের করানোর পরিকল্পনায় আছে.... অর্থাৎ হান্নান মাসউদের বক্তব্য মতে, গণ–অভ্যুত্থানের সময় হাসনাত-সারজিস আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছিল।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ফেসবুকে আরও উল্লেখ করেন- আচ্ছা, বলেন তো, যারা ঐসময় আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করেছিল, তারা কি এখন রাষ্ট্র পুনর্গঠনে বিএনপি সরকারকে সহযোগিতা করবে? শোনেন, মূল কথা বলি, নাহিদ ইসলাম ১ নং সমন্বয়ক আর আসিফ মাহমুদ ৪ নং সমন্বয়ক থেকেও ছাত্র উপদেষ্টা হয়। কিন্তু ২ ও ৩ নং সমন্বয়ক হয়েও সারজিস-হাসানাত উপদেষ্টা হতে পারেনি। এর উত্তর আমি ৭ আগস্ট রাতে পেয়েছিলাম, একজন ছাত্র উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে আমাকে বলেছিলো, ভাই, হাসনাত-সারজিস জাতির সাথে বেইমানি করেছে। অর্থাৎ হাসনাত-সারজিস গণ–অভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি, কিন্তু তাদের পিছনে থেকেও আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হয়ে যায়।

গ্যাসের অপেক্ষায় কেটে গেছে পুরো সকাল থেকে দুপুর।সকালে চুলায় ভাত বসানোর কথা ছিল। মাছ কেটে ধুয়ে রাখা, ডাল বাছাই করা—সব প্র...
07/28/2026

গ্যাসের অপেক্ষায় কেটে গেছে পুরো সকাল থেকে দুপুর।

সকালে চুলায় ভাত বসানোর কথা ছিল। মাছ কেটে ধুয়ে রাখা, ডাল বাছাই করা—সব প্রস্তুতিও ছিল। কিন্তু সকাল ১০টার দিকে হঠাৎ করেই নিভে যায় গ্যাসের চুলা। প্রথমে ভেবেছিলেন, কয়েক মিনিট পরই হয়তো গ্যাস চলে আসবে। কিন্তু এক ঘণ্টা, দুই ঘণ্টা, তিন ঘণ্টা—সময়ের সঙ্গে সঙ্গে অপেক্ষাও দীর্ঘ হতে থাকে। দুপুর গড়িয়ে বিকেল হলেও চুলায় আগুন জ্বলেনি।

গতকাল রোববার চট্টগ্রাম নগরের আগ্রাবাদের হাজিপাড়া এলাকার বাসিন্দা আমেনা বেগমের সময় কেটেছে এভাবেই। অবশেষে গতকাল বেলা তিনটার দিকে গ্যাস এলেও চাপ এত কম ছিল যে সঙ্গে সঙ্গে রান্না শুরু করা যায়নি। বিকেলের দিকে কোনোরকমে রান্না শেষ করে পরিবারের সদস্যরা দুপুরের খাবার খেয়েছেন।

৫৫ বছর বয়সী আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘এত দীর্ঘ সময় গ্যাস থাকবে না, সেটা জানলে অন্তত সকালে রান্না করে রাখতাম। কেউ না খেয়ে ছিল, কেউ বাইরে থেকে খাবার কিনে এনেছে। সকাল থেকে সবাই শুধু অপেক্ষা করেছে কখন গ্যাস আসবে।

আমেনা বেগম যে চারতলা ভবনে থাকেন, সেখানে ২৪টি পরিবারে বসবাস করেন ৭০ থেকে ৮০ জন মানুষ। গ্যাস না থাকায় ভবনজুড়েই ছিল একই দৃশ্য। কেউ হোটেল থেকে খাবার কিনে এনেছেন, কেউ দুপুরের খাবারই খাননি। অনেকে অপেক্ষা করেছেন, যদি গ্যাস আসে।

শুধু একটি ভবন নয়, হাজিপাড়া ও আশপাশের এলাকায় গতকাল এমন চিত্র ছিল অনেক বাসায়। রান্নাঘরের চুলা নিভে থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু ও বয়স্ক সদস্যদের নিয়ে থাকা পরিবারগুলো।

বিএনপি মানুষের সঙ্গে প্রতারণা করছে: আখতার হোসেন।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘বিএনপি দেশে...
07/28/2026

বিএনপি মানুষের সঙ্গে প্রতারণা করছে: আখতার হোসেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘বিএনপি দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। বাংলাদেশের জনগণ এ প্রতারণা মেনে নেবে না। জনগণের প্রকৃত রায় প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তবেই জনগণের প্রত্যাশা পূরণ হবে।

সোমবার চুয়াডাঙ্গা জেলা এনসিপির আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক খাজা আমিরুল বাশার।

আখতার হোসেন অভিযোগ করেন, বিএনপি বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের লোকজনকে বসানোর চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। জনগণের অধিকার নিশ্চিত করতে হবে এবং তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশও সংকুচিত হয়ে পড়েছে বলে তিনি দাবি করেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের লোকজনকে বসানোর পরিবর্তে জনগণের কথা ভাবুন। তাহলেই এ সরকার প্রকৃত অর্থে জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠিত হবে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ এবং দলের যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসানসহ অন্যান্য নেতারা।

মুখ থুবড়ে পড়ল নারায়ণগঞ্জের দেড়শ কারখানা, যা জানা যাচ্ছে।এবার আরও বড় ধাক্কার মুখে পড়েছে দীর্ঘদিন ধরে গ্যাস-সংকটে ধু...
07/28/2026

মুখ থুবড়ে পড়ল নারায়ণগঞ্জের দেড়শ কারখানা, যা জানা যাচ্ছে।

এবার আরও বড় ধাক্কার মুখে পড়েছে দীর্ঘদিন ধরে গ্যাস-সংকটে ধুঁকতে থাকা নারায়ণগঞ্জের ডাইং কারখানাগুলো। পাইপলাইনে পর্যাপ্ত গ্যাস না থাকায় এতদিন যে-সব কারখানা সিএনজি স্টেশন থেকে সিলিন্ডারে গ্যাস সংগ্রহ করে কোনোরকমে উৎপাদন সচল রেখেছিল, তিতাস গ্যাস কর্তৃপক্ষের নতুন নির্দেশনায় সেই পথও এখন বন্ধ হয়ে গেছে। এর ফলে জেলার দেড় শতাধিক ডাইং কারখানার উৎপাদন কার্যত অচল হয়ে পড়ার দাবি করেছেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা।

রোববার (২৬ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক বিধান চন্দ্র মৈত্র সিএনজি স্টেশনগুলোর উদ্দেশে এক নির্দেশনা জারি করেন, যেখানে যানবাহন ছাড়া খোলা সিলিন্ডার বা ক্যাসকেড সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান ও লরিতে সিএনজি সরবরাহ না করতে বলা হয়।

নির্দেশনায় বলা হয়, এভাবে সিএনজি বিক্রি বাংলাদেশ গ্যাস আইন ও গ্যাস বিপণন বিধিমালা ২০২৬ এর পরিপন্থি এবং নিরাপত্তার দিক থেকেও ঝুঁকিপূর্ণ। এই নির্দেশনা জারির পরপরই নারায়ণগঞ্জের বিভিন্ন সিএনজি স্টেশন শিল্পপ্রতিষ্ঠানের জন্য সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।

সরেজমিনে সোমবার বিকেলে নগরের নতুন জেলখানা এলাকার একটি সিএনজি স্টেশনে দেখা যায়, একটি ডাইং কারখানার গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান গ্যাস নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছে। এক ভ্যানচালক জানান, গত পাঁচ-সাত দিন ধরেই গ্যাস সংগ্রহে অনিশ্চয়তার মধ্যে পড়তে হচ্ছিল, আর সোমবার তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি নির্দেশনার কারণে আর সিলিন্ডারে গ্যাস দেওয়া হবে না। ওই স্টেশনের প্রকৌশলী সৈয়দ এলতাজ হাসান বাদশা জানান, তাদের প্রতিষ্ঠান এমনিতেও আগে থেকে এভাবে গ্যাস সরবরাহ করত না, তবে এখন নতুন নির্দেশনার বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হচ্ছে।

বাংলাদেশ নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেন জানান, গ্যাস-সংকটের কারণে বর্তমানে অনেক কারখানায় দৈনিক গড়ে মাত্র তিন ঘণ্টাও উৎপাদন চালানো সম্ভব হচ্ছে না। যেহেতু ডাইং একটি ধারাবাহিক প্রক্রিয়া, তাই মাঝপথে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে উৎপাদিত কাপড়ের মানও নষ্ট হয়ে যাচ্ছে।

Address

Queens, NY
11423

Alerts

Be the first to know and let us send you an email when Probash Jibon Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probash Jibon Tv:

Shortcuts

Share