06/15/2026
শ্রেয়ান হওয়ার পর আমার জীবনটা অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছিল। প্রত্যেকটা মায়ের মতো আমিও চেষ্টা করেছি সবকিছু সামলে নিতে—সৌরিককে সামলানো, শ্রেয়ানকে সামলানো, সংসার সামলানো, সবকিছু ম্যানেজ করা।
সেই সময়টায় আমি অনেক কিছুই একটু বেশি ভুলে যেতাম। হয়তো কোনো গুরুত্বপূর্ণ দিনের কথা, কোনো অনুষ্ঠানের তারিখ, কোথাও যাওয়ার টিকিট কাটার কথা। এমনও হয়েছে, খুব ইচ্ছে থাকা সত্ত্বেও শুধু টিকিট কাটতে ভুলে যাওয়ার কারণে অনেকের কাছে সাহায্য চেয়েছি। আর আমি সবসময় সত্যিটাই বলেছি—“আমি ভুলে গিয়েছিলাম।”
পরে বুঝেছি, আমার এই struggle-এর সময়টাকে সবাই একভাবে দেখেনি। অনেকেই পাশে দাঁড়িয়েছে, সাহায্য করার চেষ্টা করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু কিছু মানুষ আমার এই ভুলে যাওয়াকে নিয়ে সমালোচনা করেছে, হাসাহাসি করেছে।
আজ সেইসব কথা মনে পড়তে গিয়ে আমার মনে পড়ল, সুস্মিতা সেনের একটি ভিডিও। যখন তাঁর ওজন অনেকটা বেড়ে গিয়েছিল, তখন অনেক মিডিয়া তাঁকে নিয়ে কটাক্ষ করেছিল। তিনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন পরে একটা interview-তে।
“I will lose the weight, but what happens to the people who lose their character?”
কথাটা আমার কাছে খুব গভীর অর্থ বহন করে। আজ আমি সবকিছু ডায়রিতে লিখে রাখি, ক্যালেন্ডারে নোট করি, অনেক বেশি organized হয়ে চলার চেষ্টা করি। এখনো মাঝে মাঝে ভুল হয়, কিন্তু আমি আগের চেয়ে অনেক বেশি improved, আর প্রতিদিন নিজেকে আরও better করার চেষ্টা করছি।
আমরা সবাই কোনো না কোনো লড়াইয়ের মধ্যে দিয়ে যাই। কেউ বাইরে থেকে সেটা দেখতে পায়, কেউ পায় না। তাই আমার মনে হয়, যদি কারও পাশে দাঁড়াতে না-ও পারি, অন্তত তাকে নিয়ে হাসাহাসি না করি, তাকে ছোট না করি।
কারণ কেউই পারফেক্ট নয়। আমরা প্রত্যেকেই নিজের নিজের লড়াই লড়ছি, প্রতিদিন একটু একটু করে better মানুষ হওয়ার চেষ্টা করছি। 🌹
🌸
#মাতৃত্ব #মায়েরজীবন #জীবনেরগল্প #নিজেকেগড়েতোলা #প্রতিদিনএকটুএকটুভালো #মানবিকতাইসবচেয়েবড় #ভুলথেকেশেখা #বাংলাব্লগ #বাংলালেখা #প্যারামিতারদিনলিপি ✨