Today's Episode

Today's Episode Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Today's Episode, Digital creator, Warren, MI.

"আজকের পর্ব" কেবল একটি ফেসবুক পেইজই নয়, এটি হতে পারে একটি যোগাযোগ মাধ্যম যা আপনাকে ভালো কোন বিষয়ে যুক্ত থাকতে সহায়তা করতে পারে । আমরা আপনাকে আমাদের সাথে যোগ দিতে এবং এই যাত্রায় আমাদের সাথে থাকতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই।

08/22/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় মিশিগান বাসী

আলহামদুলিল্লাহ, আমাদের সন্তান ও তরুণ প্রজন্মকে মসজিদমুখী করা এবং জামাতের সাথে নিয়মিত নামাজের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ২য় বার্ষিক IHDINA নামাজ ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত ও সম্মানিত করার জন্য আগামীকাল রবিবার, ২৩ আগস্ট ২০২৬, বাদ আসর (৬:৪০ PM) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

🏆 পুরস্কার:
🚲 First — Bicycle
🛴 Second — Scooter
🎒 Third — Backpack / Water Bottle ও অন্যান্য উৎসাহমূলক পুরস্কার

📍 স্থান:
বায়তুল মোকাররম মসজিদ পার্কিং লট
12203 Conant Ave, Detroit, MI 48212

আমাদের সন্তানদের দ্বীন ও মসজিদের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে কমিউনিটির সকল ভাইদের,অভিভাবক, উলামায়ে কেরাম, মুরব্বি ও যুবসমাজকে পরিবারসহ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

আপনাদের সম্মানিত উপস্থিতিই আমাদের শিশু-কিশোরদের জন্য অনুপ্রেরণা এবং আগামী দিনের দ্বীনি পথচলায় উৎসাহের কারণ হবে, ইনশাআল্লাহ।

আসুন, আমরা সবাই মিলে আমাদের আগামী প্রজন্মকে নামাজ ও মসজিদের সাথে সম্পৃক্ত করতে পাশে দাঁড়াই।

জাযাকুমুল্লাহু খাইরান।

08/22/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আনন্দ ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইহদিনা নামাজ ক্যাম্পেইন ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

তরুণ ও যুব শিক্ষার্থীদের নিয়মিত নামাজ আদায়ে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পেইনে যারা নিয়মিত অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন, তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে এই বিশেষ আয়োজনে।

দ্বীনি এই আয়োজনে আপনাদের উপস্থিতি ও অংশগ্রহণ আমাদের অনুষ্ঠানকে আরও সুন্দর, সফল ও সার্থক করে তুলবে ইনশাআল্লাহ।

সময়, স্থান ও অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে সংযুক্ত ফ্লায়ারটি ভালোভাবে দেখুন।

আপনার সন্তান, ছোট ভাই, আত্মীয় ও পরিচিত তরুণদের নিয়ে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

জাযাকুমুল্লাহু খাইরান।

08/21/2026

আলহামদুলিল্লাহ।
বাংলাদেশের বর্তমান প্রধান ক্বারী বা শাইখুল কুররা হলেন বিশ্বখ্যাত ক্বারী Sheikh Qari Ahmad Bin Yusuf Azhari তিনি ২০১৮ সালে আন্তর্জাতিক ক্বারী সংগঠন 'ইত্তেহাদুল কুররা আল আলামিয়্যাহ'-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধান ক্বারী বা শাইখুল কুররা হিসেবে স্বীকৃতি লাভ করেন।

আমাদের সম্মানিত ব্যক্তিত্ব ক্বারী সাহেব এর কণ্ঠে সুমধুর কোরআন তেলাওয়াত। হৃদয় ছুঁয়ে যাওয়া এই তেলাওয়াত শুনুন এবং কোরআনের সঙ্গে নিজের সম্পর্ক আরও গভীর করার চেষ্টা করুন।

মহান আল্লাহ আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত, বোঝা ও জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে ভ্রাতৃত্ব, ঐক্য, দ্বীনি চেতনা ও পারস্পরিক সহযোগিতা আরও শক্...
08/09/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে ভ্রাতৃত্ব, ঐক্য, দ্বীনি চেতনা ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে— ফুলমুন ইসলামী কালচারাল ফেস্টিভ্যাল ~

এই আয়োজনকে সফল ও সুন্দরভাবে বাস্তবায়নের জন্য অনুষ্ঠিত হবে ফাইনাল প্রস্তুতি সভা।

📅 তারিখ: ৯ই আগস্ট, রবিবার
📍 স্থান: মসজিদ আল-ইহসান
2721 Holbrook, Hamtramck, Michigan
🕓 সময়: বিকাল ৭টা

এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়; বরং আমাদের কমিউনিটির মাঝে ভ্রাতৃত্ব, দ্বীনি মূল্যবোধ, সংস্কৃতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করার একটি সুন্দর উদ্যোগ।

তাই ফেস্টিভ্যালের পরিকল্পনা, প্রস্তুতি ও বাস্তবায়নে আপনাদের মূল্যবান মতামত, অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার উপস্থিতিই হতে পারে আমাদের সম্মিলিত উদ্যোগের শক্তি। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, সুশৃঙ্খল ও সফল আয়োজনের জন্য একসাথে কাজ করি।

আপনারা সবাই সাদর আমন্ত্রিত।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের এই উদ্যোগকে কবুল করুন এবং এর মাধ্যমে আমাদের কমিউনিটিতে ঐক্য, ভ্রাতৃত্ব ও কল্যাণ বৃদ্ধি করুন। আমিন।

#ফুলমুন_ইসলামী_কালচারাল_ফেস্টিভ্যাল



08/07/2026

IHDINA’s 2nd Annual 40-Days Prayer Campaign is underway!

Alhamdulillah, our students are showing incredible consistency with their daily Namaz.

📅 Mark your calendars! Stay tuned for details on our upcoming Prize Giving Ceremony to celebrate everyone's dedication.

May Allah (SWT) accept our efforts.


#𝐅𝐚𝐢𝐭𝐡𝐈𝐧𝐀𝐜𝐭𝐢𝐨𝐧

08/07/2026

উসমানী খিলাফতের নির্মিত ঐতিহাসিক মসজিদে কুরআনের সুরে এক প্রশান্তিময় মুহুর্ত। #পিরজাদাহানজালা

07/30/2026

হযরত সুলাইমান (আ.) কোন দিকে কিবলা রেখে বায়তুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন? কিবলা পরিবর্তনের ইতিহাস কী? কাবা কি কখনও স্থানান্তরিত হয়েছে? এসব গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ ঐতিহাসিক ও কুরআন সুন্নাহভিত্তিক বিষয় নিয়ে হৃদয়গ্রাহী আলোচনা করেছেন মুহাদ্দিসে কুরআন হযরত মাওলানা নূরুল ইসলাম সুফিয়ান সাহেব (দা.বা.)।

07/29/2026

বিকেলের একান্ত দ্বীনি আলাপে উম্মাহর কল্যাণ, পারস্পরিক ঐক্য ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন মিশিগান হ্যামট্রামিকের বায়তুল মোকাররম জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আহমদ কাসীম (দা.বা.)।

07/28/2026

আল্লাহ তাআলার তাওফীক ব্যতীত আমরা কোনো কাজই করতে পারি না। তাই সর্বদা তাঁর কাছে নেক আমলের তাওফীক এবং গুনাহ থেকে বেঁচে থাকার তাওফীক কামনা করা উচিত।

07/28/2026

নামাজে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি। কিন্তু এর চেয়েও বড় সৌভাগ্য হলো—আল্লাহ তাআলা যদি তাঁর বান্দাকে স্মরণ করেন।

Address

Warren, MI
48092

Telephone

+13132647978

Website

Alerts

Be the first to know and let us send you an email when Today's Episode posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share