02/09/2026
বিএনপি সন্ত্রাসী কর্তৃক জামায়তের পর্দানশীল মহিলা লাঞ্চিত ও জামায়াতের ১জন কর্মী আহত।
গতকাল তিলপাড়া ইউনিয়নের চান্দলা গ্রামে জামায়তের মহিলা সমাবেশে মাদক সম্রাট কথিত বিএনপি নেতা ইসলাম উদ্দিন, লিয়াকত আলী ও তার সাঙ্গপাঙ্গরা হামলা চালায়। তারা জামায়তের পর্দানশীল মহিলাদের লাঞ্চিত করে।
আজ জামায়তের সংসদ সদস্য পদপ্রার্থী সেলিম উদ্দিন এর নির্বাচনী জনসভায় যোগদানের জন্য জামায়াতের নেতাকর্মীরা যখন গাড়িযোগে বিয়ানীবাজার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন সেই একই সন্ত্রাসীরা জামায়াত শিবিরের নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও আক্রমণাত্মক ভূমিকা পালন করে।
এলাকার গণ্যমান্য মুরব্বিরা তাকে নিভৃত করতে চেষ্টা করলে সে জামায়াতের কর্মী আব্দুল কাদিরের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার দলবল সহ হামলে পড়ে। থাকে মারাত্মকভাবে জখম করে। সে বিয়ানীবাজার উপজেলা সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে।
লিয়াকত আলী ও ইসলাম উদ্দিনের এ নেক্কার জনক ভূমিকায় এলাকায় মানুষ তাদেরকে ধিক্কার জানাচ্ছে।
আমরা তাদের উপযুক্ত বিচার ও শাস্তি দাবী জানাচ্ছি।
#জামায়াত #শিবির