Road To USA

Road To USA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Road To USA, Digital creator, 5120 Sargent Road, Washington D.C., DC.
(2)

আসসালামুআলাইকুম! 🇺🇸 USA-তে পড়াশোনার স্বপ্ন পূরণ করুন এজেন্সি ছাড়াই! নিজেই আবেদন করুন সহজ স্টেপে!
✅ভিসা, অ্যাডমিশন, স্কলারশিপ—সব আপডেট পেতে Follow করুন Road To USA! 🎓✈️

স্বপ্নের দেশে নতুন জীবনের স্বপ্ন নিয়ে এসেছিলেন তারা। প্রিয়জনদের ছেড়ে, বুকভরা আশা নিয়ে শুরু করেছিলেন নতুন পথচলা। কিন্তু স...
09/05/2026

স্বপ্নের দেশে নতুন জীবনের স্বপ্ন নিয়ে এসেছিলেন তারা। প্রিয়জনদের ছেড়ে, বুকভরা আশা নিয়ে শুরু করেছিলেন নতুন পথচলা। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই দুর্বৃত্তের নির্মমতায় থেমে গেছে তাদের জীবনযুদ্ধ।

মাত্র ১৬ মাসে আমরা হারিয়েছি বাংলাদেশি কমিউনিটির ৮টি প্রাণ। প্রতিটি মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি, প্রতিটি পরিবার হারিয়েছে তাদের প্রিয় একজনকে।

তাদের অপূর্ণ স্বপ্ন, ভালোবাসা আর স্মৃতিগুলো বেঁচে থাকুক আমাদের হৃদয়ে।
তাদের আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি জানাই গভীর সমবেদনা।

তারা নেই, কিন্তু তাদের স্বপ্ন ও স্মৃতি আমাদের মাঝে বেঁচে থাকবে।

09/03/2026
08/15/2026

আপনি বাইরে যাবেন, পড়াশোনা করবেন, চাকরি পাবেন, আর সেই স্বপ্নের দেশে স্থায়ী হবেন — এই স্বপ্ন দেখাটা খুবই স্বাভাবিক, দেখুন। কিন্তু বাস্তবতা হলো, দিন দিন এই স্বপ্ন বাস্তবায়ন করা আরও কঠিন হয়ে যাচ্ছে।
স্কলারশিপ তো দূরের কথা, নিজের টাকায় পড়তে গেলেও এখন হিমশিম খেতে হয়। ভিসা পাওয়াটাও আগের চেয়ে অনেক টাফ হয়ে গেছে। প্রতিটা ধাপেই এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
এই দুর্দশার পেছনে আমাদের দেশ থেকে অনিয়মিত ও ইলিগাল মাইগ্রেশনের একটা বড় দায় আছে। এসবের কারণেই স্ক্রুটিনি দিন দিন কঠোর হয়েছে — আর এর ভুক্তভোগী হচ্ছি আমরা, যারা সঠিক পথে যেতে চাই।
তাই নিজেকে এক্সেপশনালভাবে গড়ে তুলুন। নাহলে দুই-এক ধাপ পার হয়ে আটকে যাবেন। দেশের সার্বিক অবস্থা আর করুণ জব মার্কেট পরিস্থিতিতে, আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর একটা অংশকে বাইরে সেটেল্ড হতেই হবে — এটা আর ঐচ্ছিক নয়, প্রয়োজন।

এই গ্রাফটা দেখেন, হাসিনার আমলে পাশের হার রাখতো ৯০% এর আশেপাশে, অথচ এই পাশ করা ছেলে মেয়েদের অনেকের মেধা একেবারে তলানিতে। ...
08/11/2026

এই গ্রাফটা দেখেন, হাসিনার আমলে পাশের হার রাখতো ৯০% এর আশেপাশে, অথচ এই পাশ করা ছেলে মেয়েদের অনেকের মেধা একেবারে তলানিতে।

হাসিনাকে এই পাশ বেশি দেখানোর কুবুদ্ধি কে দিয়েছিল এবং কেন দিয়েছিল এটা তদন্ত করে বের করা দরকার।

অন্তর্বর্তী সরকারের আমলে এক লাফে পাশের হার কমে যায়

এবার আরো কমছে।

আমার ধারণা এই ৬২% পাশ এটাই আমাদের দেশের ছেলে মেয়েদের প্রকৃত শিক্ষার মান।

এটা ধরে রাখতে হবে, ফেল করলে চাপে পড়ে পড়াশোনা শুরু করবে, স্কুল শিক্ষকরাও চাপে পড়বে। বাবা-মা ও বেশি সতর্ক হবেন, খেয়ালি হবেন। এভাবেই সবাই মিলে শিক্ষার মান উন্নত করতে হবে, এর বাইরে উপায় নাই।

‎আয়াত গুলো... ‎‎১। “পৃথিবীতে যত জীব রয়েছে, তাদের রিজিকের দায় আল্লাহর উপর।” (সূরা হুদ ১১:৬)‎‎(চাকরির রিজিক মানুষের হাতে...
08/10/2026

‎আয়াত গুলো...

‎১। “পৃথিবীতে যত জীব রয়েছে, তাদের রিজিকের দায় আল্লাহর উপর।” (সূরা হুদ ১১:৬)

‎(চাকরির রিজিক মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। চেষ্টা করুন, কিন্তু মনে রাখবেন — রিজিক নিশ্চিত যিনি করেন, তিনি আল্লাহ।)

‎২। “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।” (সূরা আল-বাকারা ২:১৫৩)

‎(যখন একটার পর একটা রিজেকশন আসে, হতাশ হবেন না। প্রতিটি দেরি হয়তো আরও ভালো সুযোগের জন্য।)

‎৩। “মানুষ যা প্রচেষ্টা করে, তারই ফল সে পাবে।” (সূরা আন-নাজম ৫৩:৩৯)

‎(যত বেশি প্রস্তুতি, তত বেশি সুযোগ। আপনার প্রচেষ্টার প্রতিদান আল্লাহ অবশ্যই দিবেন — হয় এখন, নয়তো আরও ভালোভাবে পরে।)

‎৪। “যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।” (সূরা আত-তালাক ৬৫:৩)

‎(আপনি আবেদন করুন, ইন্টারভিউ দিন — কিন্তু ফলাফলের চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দিন। তিনিই সেরা প্ল্যানার।)

‎৫। “আল্লাহর রহমত থেকে কেবল অবিশ্বাসীরাই হতাশ হয়।”(সূরা ইউসুফ ১২:৮৭)

‎(আজ যদি কল না আসে, কাল আসতে পারে। আশা হারানো মানে সুযোগ হারানো।)

‎পোস্টটি শেয়ার বা সেভ করে রাখতে পারেন, কাজে আসবে ইনশাআল্লাহ!

‎—প্রত্যাবর্তনের খোঁজে

08/08/2026

MOI দিয়ে বর্তমানে আমেরিকাতে এপ্লাই করা যাচ্ছে এমন কয়েকটি ভার্সিটির তলিকা!

1. University of Dayton: A top-tier national university located on the Great Miami River.

2. Drexel University: An MOI-accepting university.

3. University of Iowa: An MOI-accepting university.

4. California State University: An MOI-accepting university.

5. National Louis University: An MOI-accepting university.

6. Rice University: An MOI-accepting university.

7. University of Arkansas: An MOI-accepting university.

© AbroNotes

08/04/2026

নিউইয়র্ক জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র ছাত্রলীগে'র দুই গ্রুপের মারামারিতে রক্তাক্ত ১ জন হাসপাতালে, দুইজন গ্রেফতার হয়ে জেলে।

08/03/2026

EB3 ভিসার মেয়াদ কত দিন?
অন্য সব ইমিগ্র‍্যান্ট ভিসার মতই EB3 (EW) ভিসার মেয়াদ ৬ মাস (১৮০ দিন)। তবে দিন গণনার হিসাব ভিসা ইস্যু ডেট থেকে নয়, বরং মেডিক্যাল এক্সামিনেশনের ডেট থেকে কাউন্ট করা হয়।

তাই, ইন্টারভিউ লেটার পাবার পরে যদি সাথে সাথে মেডিক্যাল করে ফেলেন, তাহলে ভিসা পাবার পরে এর ভ্যালিডিটি তূলনামূলক ভাবে কম থাকে আর দেরী করে মেডিক্যাল করলে ভিসার মেয়াদ অপেক্ষাকৃত বেশি দিন পাওয়া যাবে। সাধারণত ইন্টারভিউয়ের ২১ দিন আগে মেডিক্যাল করা স্ট্যান্ডার্ড ধরা হয়। এ হিসাবে, ইন্টারভিউয়ের ১ সপ্তাহের মধ্যে ভিসা ইস্যু হলে মোটামুটি ভাবে ৫ মাস পর্যন্ত ভিসা ভ্যালিড থাকবে।

ভিসার ভ্যালিডিটি বা এক্সপায়ার ডেট ভিসা স্ট্যাম্পে উল্লেখ করা থাকে, এই ডেটের ভেতরে আপনাকে আমেরিকায় ঢুকতে হবে। কোন ডিপেন্ডেন্ট মেইন এপ্লিক্যান্টের আগে আমেরিকায় ঢুকতে পারবে না। ভিসায় ভ্যালিডিটি ঠিক রেখে পরে ঢুকতে চাইলে মেইন এপ্লিক্যান্টকে আবার সাথে এসে ঢুকতে হবে।

প্রথম বার প্রবেশের সময় পাসপোর্টে দেওয়া I-551 এডমিশন সিল/স্ট্যাম্প আপনার জন্য অস্থায়ী গ্রীন কার্ড হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ, এটি সাময়িকভাবে প্রমাণ করে যে আপনি একজন Lawful Permanent Resident (LPR)। এই অস্থায়ী I-551 সাধারণত এক বছর পর্যন্ত গ্রিন কার্ডের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। কাজের অনুমতি, পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং অন্যান্য প্রয়োজনীয় সব কাজে এটি ব্যবহার করতে পারবেন।

যুক্তরাষ্ট্রে প্রবেশের পর, যদি প্রয়োজনীয় USCIS Fee পরিশোধ করা হয়ে থাকে, তাহলে আপনার নিবন্ধিত মার্কিন ঠিকানায় ডাকযোগে Physical Green Card পাঠিনো হবে। সাধারণত এটি ১-৩ মাসের মধ্যে পৌঁছে যায়। এই কার্ডের মেয়াদ ১০ বছর৷

🚨 F-1 স্টুডেন্টদের জন্য বড় খবর! 🚨ফাইনালি DHS "Duration of Status" (D/S) বাতিল করেছে — ৬০ দিন পর কার্যকর হবে।✅ আর ওপেন-এ...
07/17/2026

🚨 F-1 স্টুডেন্টদের জন্য বড় খবর! 🚨

ফাইনালি DHS "Duration of Status" (D/S) বাতিল করেছে — ৬০ দিন পর কার্যকর হবে।

✅ আর ওপেন-এন্ডেড স্ট্যাটাস নয় — এখন ফিক্সড মেয়াদ (সর্বোচ্চ ৪ বছর)
✅ গ্রেস পিরিয়ড ৬০ দিন থেকে কমে ৩০ দিন
✅ বেশি সময় লাগলে USCIS-এ Extension of Stay ফাইল বাধ্যতামূলক, ডিনায়াল হলে অ্যাপিলের সুযোগ নেই
✅ প্রথম বছরে স্কুল/মেজর ট্রান্সফার বন্ধ, গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য আরও কড়াকড়ি
✅ বিদেশ ভ্রমণ করলেই আপনি নতুন নিয়মে চলে যাবেন

এখন থেকে প্রতিটা ডেডলাইন হার্ড ডেডলাইন — মিস করলে পরিণতি ভোগ করতে হবে।

আপনার স্ট্যাটাস বা টাইমলাইনে এটা কীভাবে প্রভাব ফেলবে জানতে চোখ রাখুন USCIS site এ 📩

শিক্ষামন্ত্রী মিলন আজকে জোর করে এইচএসসি পরীক্ষাটা নিয়েছে। দেশের চারদিকের বন্যা, জলাবদ্ধতা দেখে স্টুডেন্টরা ভেবেছিল হয়তো ...
07/13/2026

শিক্ষামন্ত্রী মিলন আজকে জোর করে এইচএসসি পরীক্ষাটা নিয়েছে।

দেশের চারদিকের বন্যা, জলাবদ্ধতা দেখে স্টুডেন্টরা ভেবেছিল হয়তো তাদের প্রতি একটু মায়াদয়া করা হবে, পরীক্ষাটা পেছানো হবে।

কিন্তু নির্দয় শিক্ষামন্ত্রী সেসব করেনি। সে নিজের ইগো বাঁচাতে গিয়ে হুট করেই রাত ৭ টায় ঘোষণা দিয়েছে পরীক্ষা হবে।

যেহেতু পদার্থবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল তাই শিক্ষার্থীরা বহু আকুতি মিনতি করেছিল কিন্তু সে মানেনি।

তাই আজকে স্টুডেন্টরা বৃষ্টি মাথায় নিয়েই পরীক্ষার হলে গিয়েছে। কেউ গাড়ি পেয়েছে, কেউ পায়নি। গাড়ি না পেয়ে কেউ কেউ কোমর সমান পানিতে হেঁটে হেঁটেই হলে পৌঁছেছে।

হাঁটতে গিয়ে এক পরীক্ষার্থী মেয়ে বারবার পড়ে যাচ্ছিল। তার ইউনিফর্ম, প্রবেশপত্র সবকিছু ভিজে যাচ্ছিল। কিন্তু তবুও সে উঠে দাঁড়িয়েছে। পরীক্ষাটা দিতে হবে যে!

তারপর পরীক্ষার পুরোটা সময় জুড়ে ভেজা শরীর নিয়ে, ভেজা প্রবেশপথ নিয়ে কাঁপতে কাঁপতে ওরা পরীক্ষাটা দিয়েছে।

এই পরীক্ষার সাথেই কতশত স্বপ্ন যে জড়িত। পরিবারের স্বপ্ন, বাবা-মায়ের স্বপ্ন , ওদের নিজেদের স্বপ্ন।

নাটোরের আরেক ছেলে মাত্র ১৫ মিনিট দেরি করায় তাকে হলে ঢুকতে দেয়া হয়নি। ছেলেটার বাবা নেই, মা টাও অসুস্থ। ছেলেটা কেঁদে কেঁদে স্যারকে বহু আকুতি মিনতি করেছিল।

বলেছিল- বৃষ্টির কারণে গাড়ি পাইনি স্যার, কোমর সমান পানিতে হেঁটে আসতে গিয়ে দেরি হয়ে গেছে। প্লিজ স্যার, ঢুকতে দেন।

কিন্তু তাকে ঢুকতে দেয়া হয় নাই।

ছেলেটার এ বছরের পরীক্ষাটা বাতিল হয়ে গেল। না জানি কত স্বপ ছিল ছেলেটার। না জানি তার অসুস্থ মা টার কত স্বপ্ন ছিল।

চট্টগ্রামের আরেক মেয়ের ঘরবাড়ি, গরু-ছাগল সবকিছু ভেসে গেছে। ঘরে বিদ্যুৎ নাই, খাবার নাই, পানি নাই। মেয়েটা চোখের পানি মুছতে মুছতে বলছিল- আমরা অনেক কষ্টে আছি, আমার বই ভিজে গেছে।

কথাগুলো বলেই কাঁদছিল মেয়েটা।

ঘরে খাবার নেই কিন্তু বইগুলোর জন্যে দরদ কারণ পরীক্ষাটা তো দিতে হবে, বাবা-মায়ের স্বপ্নটা পূরণ করতে হবে।

এমন শত শত পরীক্ষার্থী আজকে পরীক্ষা দিতে পারে নাই। যারা দিতে পেরেছে তাদেরও লেট হয়েছে কিংবা পরীক্ষাটা খারাপ হয়েছে। কারণ বন্যায় ভেসে যাওয়া ঘরবাড়ি আটকাতে গিয়ে পড়ার সুযোগটাই পায়নি ওরা।

পদার্থবিজ্ঞান পরীক্ষার নাম্বার বুয়েটসহ সব ইঞ্জিনিয়ারিং এডমিশনেই প্রভাব ফেলে। নম্বইয়ের নিচে নাম্বার পেলে আবেদনটা পর্যন্ত করা যায় না। এ কারণে বহু স্টুডেন্ট সু*ইসাইডও করে।

অথচ আজকে ওরা এমন কঠিন পরিস্থিতিতে পরীক্ষা দিয়েছে যে পাশ করাটাই একটা যুদ্ধ। এখন না জানি কতজনের এডমিশনের স্বপ্নটা নষ্ট হয়ে গেছে।

পরীক্ষার্থীদের স্বপ্ন নষ্ট হোক তাতে শিক্ষামন্ত্রীর কিচ্ছু যায় আসে না। ওরা তো আর শিক্ষামন্ত্রীর সন্তান না।

শিক্ষামন্ত্রী ঠিকই তার মেয়েকে কোটি কোটি টাকা খরচ করে আমেরিকার 'জন জে অব ক্রিমিনাল জাস্টিস' কলেজে পড়িয়েছে।

এ কলেজে শুধুমাত্র পড়াশোনার খরচই ছিল ১,৮১,৫৮৪ মার্কিন ডলার যা বাংলা টাকায় প্রায় ২ কোটি ২৫ লক্ষ টাকা!

অথচ খোঁজ নিলে দেখা যাবে এগুলো আমার আপনারই কষ্টের ট্যাক্সের টাকা।

প্যরাসাইড মুভিতে ধনী বাড়িওয়ালা তার ড্রাইভারকে শুনিয়ে শুনিয়ে বলেছিল- আজকের বৃষ্টিটা কত সুন্দর, আকাশটা কত নীল, কোনো দূষণও নেই। বৃষ্টিকে ধন্যবাদ।

অথচ এই বৃষ্টিতেই ড্রাইভারের পুরো ঘরবাড়ি ভেসে গেছে, সবকিছু তলিয়ে গেছে।

বৃষ্টিটা একজনের জন্যে রোমান্টিকতার হলেও আরেকজনের জন্যে চরম দুর্দশার ছিল।

আমাদের শিক্ষামন্ত্রীর জন্যেও এই বৃষ্টিটা রোমান্টিকতার। কারণ তার বাড়ি আছে, গাড়ি আছে, আমেরিকায় পড়া শিক্ষিত মেয়ে আছে।

অথচ সাধারণ জনগণের এসব নেই। ওদের ঘরভর্তি পানি, রাস্তায় পানি, পরীক্ষার হলে পানি।

এইচএসসি পরীক্ষা শেষ হবার কিছুদিন পরই রেজাল্ট দিবে। সেদিন স্টেজে উঠে শিক্ষামন্ত্রী হাসি হাসি মুখ করে কড়া করে ভাষণ দিবে, নিজের ক্রেডিট নিবে।

অন্যদিকে আজকের পরীক্ষাটা খারাপ হওয়ায় বহু শিক্ষার্থীর A+ মিস হবে, এডমিশন মিস হবে, স্বপ্নটা ভেঙে যাবে। না জানি কতজন সু*ইসাইডের পথটাও বেছে নিবে।

ওরা মরলে মরুক তাতে শিক্ষামন্ত্রীর কিইবা আসে যায়?

দোষ আসলে শিক্ষামন্ত্রীর না, দোষটা পরীক্ষার্থীদেরই কারণ ওরা কোন মন্ত্রীর ঘরে জন্মায়নি। ওরা চাষাভুষা এক গরিব বাবার ঘরে জন্মেছে, যে ঘরটা সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায়

- Ibrahim Khalil Shawon

Address

5120 Sargent Road
Washington D.C., DC
20017

Website

Alerts

Be the first to know and let us send you an email when Road To USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share