04/04/2026
মুখের দুর্গন্ধের অভিযোগ নিয়ে থানায় গেলেন স্ত্রী। স্বামী ঠিকমতো মুখ পরিষ্কার করে না বলে, স্ত্রীর ক্ষোভ।
#আসলে, এই অভিযোগটি দেখে অনেকে খুব হাসতে পারেন। ভাবতে পারেন এটা তুচ্ছ বিষয়। কিন্তু, ব্যক্তিগত জীবনে আমি মনে করি---- "একজন জীবনসঙ্গীর পরিচ্ছন্নতা তার পার্টনারকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। একজন পরিপাটি, পরিচ্ছন্ন পার্টনার যেমন সকলের কাম্য , ঠিক তেমনি একজন অপরিচ্ছন্ন/ দুর্গন্ধময় পার্টনার নিরব কষ্টের কারণ।
আমি একটা কোর্স করেছিলাম , নাম--- career planning and development. ওখানের quintessential part of learning ছিলো "ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও পরিপাটিত্ব"।
ওখানে বলেছিলো ----
" Disturb other people with rush voice and utmost shabbiness. Then, none will use any weapon on u . "
এই কথাটি থেকে বোঝা যায়, একজন অপরিচ্ছন্ন ব্যক্তির কাছ থেকে শত্রু মিত্র দুটোই বিদায় নেয়। কারণ, একজন অপরিচ্ছন্ন ব্যক্তির পাশে নিরন্তর থাকার চেয়ে বড় বিড়ম্বনা আর নেই!
#সুতরাং, মুখের দুর্গন্ধ/ বগলের দুর্গন্ধ/ চোখের কোণে জমানো ময়লা/ নখের ভেতরে জমানো ময়লা / মোজার দুর্গন্ধ--- এগুলোর বিষয়ে সচেতন হোন।
#সামান্য সচেতনতা ও পরিপাটিত্ব জীবনকে সুন্দর করে তোলে, আরামদায়ক করে তোলে। মানুষের মাঝে , যেকোনো আয়োজনে বা মজলিসে নিজেকে পরিচ্ছন্ন একজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করুন। আপনার আশপাশের মানুষজনকে নিজের শরীরের দুর্গন্ধ দিয়ে শাস্তি দেবার অধিকার আপনার নাই। আর, পরিচ্ছন্নতা অর্জন করা টাকা পয়সার বিষয় না, মূলত সদিচ্ছার বিষয়।
" Stay healthy, spread healthiness.''
শুভ সকাল,
কপি পোস্ট
একজন #ফিদা।।