খামখেয়ালী

  • Home
  • খামখেয়ালী

খামখেয়ালী সব খামখেয়ালিপনার পেছনে একটা গভীর গল্প থাকে, যা কখনো বলা হয়ে ওঠে না। কিছু অনুভূতি শব্দে প্রকাশ পায়, আর কিছু রয়ে যায় ডায়েরির ছেঁড়া পাতায়—অপ্রকাশিত, অবিকৃত।

30/01/2025

আমার সম্পর্কগুলো সবসময় নির্ভেজাল।
কারো সাথে কখনো চাওয়া-পাওয়ার হিসেব কষিনি। অনেক সময় নিজেই যোগাযোগ বন্ধ করে দিয়েছি, আবার অনেকেই আমার সাথে দূরত্ব তৈরি করেছে। কিন্তু তাতে কোনো অভিযোগ নেই, কোনো আক্ষেপ নেই।

জীবনের পথে চলতে গিয়ে অনেক সম্পর্কই একসময় থেমে যায়। হয়তো শেষ কথাগুলো স্মৃতিতে রয়ে যায়, শেষ দেখাগুলো মনে একটা ছাপ ফেলে যায়। কিন্তু এভাবেই তো জীবন চলে—কিছু পথচলা মাঝপথে থেমে যায়, কিছু সম্পর্ক সময়ের স্রোতে হারিয়ে যায়।

আমি কখনো কাউকে ধরে রাখতে চাইনি, আবার কেউ আমাকে ছেড়ে চলে গেলে আটকানোর চেষ্টা করিনি। কারণ, সম্পর্কের মূল সৌন্দর্যটাই স্বাধীনতায়—যেখানে কোনো দাবি নেই, কোনো প্রত্যাশার ভার নেই।

তাই যেগুলো থেমে গেছে, সেগুলো নিয়ে আর ভাবি না। বরং যেগুলো এখনো আছে, সেগুলোকেই আগলে রাখি। জীবন তো এমনই—কিছু মানুষ আসে, কিছু চলে যায়। আর এর মাঝেই আমরা নিজেদের খুঁজে পাই।

অপেক্ষা করুন এবং আমাদের সাথেই থাকুন। খুব শীঘ্রই ভয়েস আসছে।
ধন্যবাদ।

22/12/2024

শুনুন, বলুন, এবং শেয়ার করুন জীবনের অমূল্য গল্প, অনূভুতি, আর সেই মন ছুঁয়ে যাওয়া মুহূর্তগুলো যা আপনাকে প্রতিবার নতুনভাবে অভিভূত করবে।

10/12/2024

দূর পাহাড়ের ঐ পানে চেয়ে,
হৃদয় খোঁজে অজানা এক স্বপ্ন।
জীবন ভাসে নদীর স্রোতে,
কোথায় মিলবে সেই প্রশান্তি?is.here

18/08/2024

শত স্বপ্ন ভেঙ্গে গেছে
তিব্র আঘাত বিধে আছে
ক্লান্ত হৃদয় খোঁজে শুধু
প্রার্থনা.....

06/08/2024

আমার এ অক্ষিগোলকের মধ্যে তুমি আঁখিতারা।
যুদ্ধের আগুণে,
মারীর তাণ্ডবে,
প্রবল বর্ষায়
কি অনাবৃষ্টিতে,
বারবনিতার
নূপুর নিক্কনে
বনিতার শান্ত
বাহুর বন্ধনে,
ঘৃণায় ধিক্কারে,
নৈরাজ্যের এলো-
ধাবাড়ি চিত্কারে,
সৃষ্টির ফাল্গুনে
হে আমার আঁখিতারা তুমি উন্মিলিত সর্বক্ষণজাগরণে।

- শামসুর রাহমান

06/08/2024

বাতাসে লাশের গন্ধ ভাসে,
মাটিতে লেগে আছে রক্তের দাগ।
এই রক্তমাখা মটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো।
জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আঁধার।
আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়।

– রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

06/08/2024

হাড়গোড় খোয়া ঠিকানাহীন কঙ্কাল হয়ে তোমাদের নগরে
এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে।
একদিন বুক চিতিয়ে বারুদ নিয়েছিলাম,
একদিন রক্তলাল মিছিল হয়েছিলাম,
একদিন হায়েনাদের সাথে শুয়েছিলাম,
স্বাধীনতা পাবো বলে।

29/11/2023

If any in the world
The test is tough!!
That will be a bit of a wait
and unlimited endurance in adverse conditions.

04/09/2023

My first video edit 06/01/2022 presented very simply with audio and video clips.

Address


Telephone

+8801719176098

Website

Alerts

Be the first to know and let us send you an email when খামখেয়ালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খামখেয়ালী:

  • Want your business to be the top-listed Media Company?

Share