Arohi D7

Arohi D7 আলহামদুলিল্লাহ।সব কিছু আল্লাহর হাতে।তাহার উপরে কেউ নাই।

29/06/2023

ঈদ মোবারক

23/06/2023

Kotha guloy monojog din

 #সংসার আমার একটা নিজের সংসারের খুব শখ,সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে। যদি কখনো মাঝরাতের ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খি...
23/06/2023

#সংসার
আমার একটা নিজের সংসারের খুব শখ,সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে।

যদি কখনো মাঝরাতের ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খিচুরী খেতে, তবে বিনা দ্বিধায় যা করা যাবে,
কিংবা কোন সন্ধ্যাবেলায় যদি ইচ্ছে করে ফুচকা খেতে, তা যেন বানিয়ে খেতে পারি, কোন কৈফিয়ত দেয়া ছাড়া।

যেখানে কখনো হিসেব দিতে হবে না যে, চিনি কেন মাসের আগে শেষ হয়ে গেল,তেল কেন বেশী খরচ করি।

যেখানে কোনো নতুন রেসিপি বানানোর সময় ভয়ে ভয়ে থাকতে হয় যে, যদি ভাল না হয়, অপচয়ের অপবাদ গায়ে মাখতে হবে।

যেখানে গোসলের আগে চুল আচড়ানো নিয়ে কিংবা পানি বেশী খাওয়া নিয়ে কথা শুনতে হবে না ( হাস্যকর শুনতে হলেও এসব সত্যি)

যে সংসারে ইচ্ছে মতো মেহমানদারী করা যাবে, মেহমানদের সাথে হেসে কথা বলা নিয়ে কৈফিয়ত দিতে হবে না।

বিকেলের অবসরে ছাদে যাওয়া নিয়ে কোন কথা শুনতে হবে না, কিংবা কোনদিন জোস্নারাতে খুব মন কেমন করা নিয়ে ঘুমোতে যেতে হবে না।

সকালের ঘুম দেরিতে ভাংলে কিংবা দুপুরের ঘুম সময়মতো না ভাঙলে ভয়ে ভয়ে থাকতে হবে না।

যেখান সাধারন অসুস্থতার সময় কিংবা পিরিয়ড এর যন্ত্রণাময় দিনগুলোতে কাজ একটু কম করলে, কেউ মুখ কালো করে কথা শোনাবে না।

প্রতিটি মেয়ের মনের ভেতর আজীবন লালিত হয়, নিজস্ব একটা সংসারের, Universal Truth এর মতো সত্যি এটা। অধিকাংশ মেয়েই সেটা পায় না, আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন,যেখানে আলাদা সংসার করাটা বাঁকা চোখে দেখা হয়।
কিন্তু যৌথ পরিবারে ঠিক কতটা সংসার করা হয়, মানসিক শান্তিতে থাকা হয়, সেটা কেউ তলিয়ে দেখে না।
দাম্পত্য জীবনে প্রাইভেসি টা অনেক বড় জিনিস, যেটা অধিকাংশ মেয়েই পায় না।

স্বামীদের দায়িত্ব এখানে বিশাল, সদ্য পরিবার ছেড়ে আসা মেয়েটা তার সবটুকু ছেড়ে আপনার কাছেই কিন্তু আসে, আর আপনি, পরিবারের সবার সাথে বসে তাকে জাজ করেন ( অবশ্য সবাই এমন না)

প্রতিটি মেয়ের যেন নিজের একটা সংসার হয়, খুব করে চাই আমি, এই বৃষ্টি মুখর বিকেলের প্রার্থনায়।
যেন তার বৃষ্টিভেজা ছাদে গিয়ে চা খাওয়া কিংবা সময় কাটানো নিয়ে কারো প্রশ্নের সম্মুখীন হতে না হয়।
লেখা: cp

Best photo for ❤️❤️❤️❤️
20/06/2023

Best photo for ❤️❤️❤️❤️

একটা রাগী মেয়ে পাওয়া মানেই একজন ভাগ্যবতী মেয়ে পাওয়া। যে ছেলে এরকম মেয়ে পাইছেন সে জিতছেন ভাই 🖤
20/06/2023

একটা রাগী মেয়ে পাওয়া মানেই একজন ভাগ্যবতী মেয়ে পাওয়া। যে ছেলে এরকম মেয়ে পাইছেন সে জিতছেন ভাই 🖤

08/06/2023

জীবনের প্রতিটি ঝড় আপনার ক্ষতি করতে আসেনা।
কিছু ঝড় আসে আপনার পথ পরিষ্কার করতে🤗

মনে রেখো , তুমি যার জন্যে নিজেকে পরিবর্তন করবে , সেই তোমাকে একদিন ঠকাবে !🙂_ পরীমনি ভালো থাকতে চেয়েছিলো কিন্তু তাকে ভালো ...
07/06/2023

মনে রেখো , তুমি যার জন্যে নিজেকে পরিবর্তন করবে , সেই তোমাকে একদিন ঠকাবে !🙂

_ পরীমনি ভালো থাকতে চেয়েছিলো কিন্তু তাকে ভালো থাকতে দিলো না 😐 নিজেকে অনেক পরিবর্তন করছে 🙂 অনেকটা সাংসারিক ও হয়ে উঠছে কিন্তু এখন তাদের ও বিচ্ছেদ ঘটলো 💔

28/09/2021

█▒▒▒ ব্রেকিং নিউজ/Breaking News ▒▒▒█
*এসএসসি-এইচএসসি পরীক্ষা সূচি প্রকাশ শিক্ষা মন্ত্রণালয়ের
* ১৪ নভেম্বর শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা
*২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু

1. Don't buy an expensive phone. A new version will come out even before you've finished paying for it.2. Don't buy an e...
28/09/2021

1. Don't buy an expensive phone. A new version will come out even before you've finished paying for it.

2. Don't buy an expensive bag. Replicas are scattered everywhere. Only a trained eye will see that it's genuine.

3. Don't buy expensive shoes. You can't walk like a duck trying to keep it from deforming with every use.

4. Don't buy expensive clothing. You can't walk around showing the small tag behind your nape.

5. Don't buy an expensive watch. A 100-peso vintage watch online looks good too, and all kinds will tell the same time.

6. Don't buy expensive undergarments. It's not allowed to walk in public wearing only a Victoria's Secret bra and panties.

7. Don't buy expensive cars. It depreciates with every kilometer it runs. Your 1.2 Million-Peso SUV will sell for only 500K.

8. Don't buy a huge house. Too much space creates distance between family members. They'll grow old and leave anyway.

9. Always settle for the justified price. You can do more with two for the price of one.

10. Remember that it's not the brand that carries you. It's how you carry the brand.

Grow old wise. Grow old happy.

28/09/2021

মাস্টার্স পাশ করা ২৬, ২৭ বছর বয়সী একজন যুবক-যুবতীকে ১০ থেকে ১২ হাজার টাকা বেতনে চাকরিতে যোগদান করতে হয়। আর পড়ালেখা না জানা ১০, ১২ বছর বয়সী একজন বাস হেল্পার এর দৈনিক হাজিরা প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা, যা মাস শেষে ১৪, ১৫ হাজার টাকা হয়।
কেউ কোন ফ্যাক্টরীতে ২০ বছর কাজ করলে তার বেতন হয় লক্ষ টাকা, আর ২০ বছর পড়ালেখা করে যখন চাকরির জন্য যায়, তখন তার বেতন হয় ১০ হাজার টাকা। তাহলে আমরা কোথায় যাবো? স্কুলে না ফ্যাক্টরীতে?
হাজার হাজার - লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা করে আজ শিক্ষিত মানুষগুলো পরিবারের, সমাজের এবং সবার কাছে অবহেলিত। রাষ্ট্র পড়ালেখা করার জন্য টাকা নিতে পারে। কিন্তু পড়ালেখা শেষ করার পর টাকা ফিরিয়ে দিতে পারেনা!
অনেকেই বলবে ভাল করে পড়ালেখা করলে, ভাল রেজাল্ট করলে ভাল চাকুরী পাওয়া যায়। আসলেই কি পাওয়া যায়? নাকি মোটা অংকের Donation দিতে হয়?
ভাল রেজাল্ট না করলে পাশ দেওয়া হয় কেন? রাষ্ট্র যদি শিক্ষিত মানুষের চাকুরী দিতে না পারে তাহলে রাষ্ট্রের উচিত স্কুল, কলেজ ও বিশ্ব বিদ্যালয়গুলো বন্ধ করে দেয়া। তাহলে সন্তানদের পড়ালেখার জন্য বাবা মায়ের এতো কষ্ট করতে হতো না। টাকা গুলো সঞ্চয় হতো।
চাকরির অভাবে পরিপক্ক হওয়া ছেলেটা ২৮ বছরেও বিয়ে করতে পারে না।অন্যদিকে বয়স বাড়তে থাকা অবিবাহিত মেয়েটাও মুখ ফুটে কিছু বলতে পারে না। না পারছে উপযুক্ত ছেলেকে বিয়ে করতে, না পারছে পড়শির খোটা সহ্য করতে। শুধুই দীর্ঘশ্বাস।
আমাদের অবস্থা আজ এমন দাঁড়িয়েছে যে, যেন গাধার দিকে তাকালে দেখতে পাই নিজের প্রতিচ্ছবি।
©

 #শিক্ষনীয় পোষ্ট-আমি আমার বড় খালার বাসায় কয়েকদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম।আমার বড় খালা অনেক পরহেজগার।একদিন আমি হাতে পায়ে...
09/09/2021

#শিক্ষনীয় পোষ্ট-
আমি আমার বড় খালার বাসায় কয়েকদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম।
আমার বড় খালা অনেক পরহেজগার।
একদিন আমি হাতে পায়ে নেলপলিশ দিচ্ছিলাম তখন খালা আমাকে বললো, "মিতালি নেলপলিশ দিস না মা, নেলপলিশের কারণে ওযু হয় না আল্লাহ গুনাহ দিবেন। তাছাড়া ইহুদী-খ্রীষ্টানের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট হলো নখে নেলপলিশ দেওয়া। (বানীতে:আব্দুর রাজ্জাক বিন ইউসুফ)
আর জানিস নেলপলিশ দেয়া অবস্থায় কেউ মারা গেলে তার নেলপলিশ সহজে উঠে না।"

আমি বড় খালার কথাকে হেসে উড়িয়ে দিলাম। রিমুভার দিলে তো উঠে যাবে খালা খালি ভয় দেখায়!

কয়দিন পরে খালার প্রতিবেশী এক মহিলা মারা গেলো রাত ১ টায়।
তো সবাই ভাবলো তাকে জোহরের সময় জানাজা পড়ায় মাটি দিবে। ততক্ষন তার লাশটা বরফের উপর রাখা হলো।
পুরা ঘরে কান্না কাটির আওয়াজ।
যাইহোক, সকাল বেলা তাকে গোসল করাতে গিয়ে ইমাম সাহেবের বউ খেয়াল করলো তার হাতে পায়ে নেলপলিশ!

ইমাম সাহেবের বউ আস্তে করে বের হয়ে তার স্বামী কে ইশারায় ডেকে কানে কানে বললো।
ইমাম সাহেব তার সন্তান দের বললো, "আপনার আম্মা কে দাফন করা যাবে না তার প্রতিটা নখে নেলপলিশ। যতক্ষণ নেলপালিশ না উঠবে দাফন করা যাবে না। আপনারা নেলপালিশ উঠানোর ব্যবস্থা করুন। লাশের অনেক কষ্ট হচ্ছে!"

সবাই রিমুভার, কেরাসিন, ব্লেড দিয়ে চেঁছে দেখছে কোনো ভাবে নেলপলিশ কেউ উঠাতে পারে নায়!
এশার ওয়াক্ত হয়ে গেছে লাস ফুলে খারাপ অবস্থা! চারদিক দিয়ে পোকা মাকড় গিজ গিজ করছে নতুন বরফ আনা হচ্ছে!
সবাই ইমাম সাহেব কে বলছে কি করা যায়? এমনি দাফন দেই, লাশ আর রাখা যাবে না।
ইমাম সাহেব বললো উনাকে এই অবস্থায় দাফন দিলে উনার কঠিন আযাব হবে। তখন অনেক চিন্তার পরে তার নক কেটে উঠায় ফেলা লাগলো।
এরপর তাকে মাটি দেওয়া হলো ফজরের পরে।

প্রিয় বোনেরা, মৃত্যু কখনো বলে আসে না।
আমি যখন নিজের চোখে এইসব দেখেছি, দেখার পর থেকে আমি জীবনেও নেলপলিশ দেই না।

আপনারা যারা নেলপলিশ দেন এখন থেকে বিরত থাকুন।
আপনার পরিচিত কাউকে যদি দিতে দেখেন তাকে মানা করুন।

আসুন তাওবা করি। আর জীবনেও যেনো নেলপলিশ না দেই সেই ওয়াদা করি। কারণ মৃত্যু কখন আসে আমরা কেউই জানি না।

যদি খুব ইচ্ছে হয় তাহলে মেহেদী নখে দিয়ে রাখুন।

আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে মৃত্যু দিক, কারো যেন কষ্ট না হয়।
(আমীন)

(সংগ্রহীত এবং পরিমার্জিত)

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Arohi D7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share