25/04/2026
২০২৬ সালের ঈদুল ফিতরের একদিন পূর্বে ফরিদপুরের সদরপুর সিটি মার্কেটে জুতা কেনার জন্য গিয়েছিলাম,
মার্কেটের মাঝের সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলা থেকে নিচ তলায় নামার সময় সিঁড়িতে দুইটা মেয়েকে বসে থাকতে দেখি।
একজনের মুখে মাস্ক পরা অপরজন সিম্পল, আমাকে বলল ভাইয়া দশ টাকা দেন!
কেন জানি তাদের পাশে দাঁড়াতে আমি সংকোচ বোধ করলাম, চারপা সামনে যেয়ে ভিড়ের মধ্য আমি তাদের অসহায়ত্ব উপলব্ধি করলাম, কিছুক্ষণ তাকিয়ে ছিলাম, তাদের চেহারায় অসহায়ত্বের প্রতিশ্চ্ছবি, লজ্জা কে উপেক্ষা করে সবার কাছে সাহায্য চাইছে।
সিঁড়িটা ছিল বেশ নিরিবিলি,কেনো তারা এই সিঁড়িটাই বেছে নিলো?
আর মাস্ক পরা, এই দুইটা বিষয় প্রমাণ করলো তারা লজ্জা গ্রস্ত,শুধু নিয়তির পরিক্রমায় আজ এখানে।
সাবালিকা মেয়ে এইখানে এইভাবে,নিজেই প্রশ্নবিদ্ধ হলাম!
সবাই তো স্বাচ্ছন্দে বাঁচতে চায় তাহলে তাদের অবস্থা না জানি কতটাই দুর্ভাগ্যজনক, তাদের নিয়ে ভাবা বা তাদের অবস্থা পরিবর্তনের সক্ষমতা কি সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন?
আমরা তো শুধু আমাদেরকে নিয়েই ব্যস্ত থাকি।
মনে পড়ে গেল খালিদ হাসান মিলুর গানের একটি অংশের কথা----কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন!!!
জীবন বড়ই অদ্ভুত!!
সৃষ্টিকর্তা সকলের জীবনকে স্বাচ্ছন্দময় করুক..
📸 অবস্থা প্রেক্ষাপটে ছবিটি Gemeni দ্বারা তৈরি।