11/10/2025
বর্তমান যুগে- আজকের ছেলেদের আসল সমস্যা_তরুনরা ক্যাপশনটি পড়ে নাও।
আজকের ছেলেরা এক অদ্ভুত বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছে। ১০ হাজার টাকার চাকরি করতে মন চায় না, আর ৫০ হাজার টাকার চাকরি কেউ দেয় না। সময় চোখের সামনে ফুরিয়ে যাচ্ছে, কিন্তু সামনে পথটা যেন অচেনা অন্ধকার।
বিয়ের বয়স এলে মেয়ের পরিবার এমন সব যোগ্যতা খোঁজে, যা অনেক সময় তার নিজের মধ্যেই নেই। অথচ এই অযৌক্তিক প্রত্যাশার বোঝাটা ছেলেদের কাঁধেই চাপিয়ে দেওয়া হয়।
দিনে হাসি-ঠাট্টা করলেও রাতে বিছানায় শুয়ে ক্যারিয়ার নিয়ে ভয় আর অনিশ্চয়তার সাগরে ডুবে যাই। পড়াশোনা শেষ করেও মনে হয়, “এখনো কিছুই শিখলাম না।"
চারপাশের সবার সাফল্ য চোখে পড়ে, নিজের পিছিয়ে পড়াটা বুকের ভেতর কাঁটার মতো বিঁধে যায়। সমাজ, আত্মীয় আর পরিবারের চাপ—"কবে কী করবে?"— শুনতে শুনতে ভেতরটা ক্লান্ত হয়ে পড়ে।
বন্ধুত্ব, সম্পর্ক আর দায়িত্বের ভারসাম্য রাখতে গিয়ে একসময় নিজের অস্তিত্বটাই হারিয়ে যায়। টাকা না থাকলে আত্মসম্মানও টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে।
আর সবচেয়ে কষ্টের জায়গা হলো- কারও কাছে নিজের কষ্টটা ঠিকভাবে বলা যায় না।
কিন্তু একটা সত্য সব সময় মনে রাখতে হবে-
সময় কখনো একই থাকে না।
আজকের কষ্ট, হতাশা আর সংগ্রামই আগামী দিনের শক্তি হয়ে দাঁড়াবে।
হয়তো এখন পথ অচেনা, হয়তো দেরি হচ্ছে, কিন্তু যদি চেষ্টা থামাও না-
একদিন ঠিকই সেই আলো খুঁজে পাবে, যেটার জন্য আজ এত অন্ধকার সহ্য করছো।