Desh o Probash tv

  • Home
  • Desh o Probash tv

Desh o Probash tv ইন্টারভিউ এবং প্রতিবেদন মূলক সম্প্রচার

26/05/2026

সৈয়দপুর গরুর বাজার

06/05/2026

কারো পৌষ মাস। কারো সর্বনাশ
হায়রে ধান

দেশের মানুষ প্রবাসীদের যেমনটা ভাবে। প্রকৃত পক্ষে কোন টা হবে?
06/05/2026

দেশের মানুষ প্রবাসীদের যেমনটা ভাবে। প্রকৃত পক্ষে কোন টা হবে?

কুমিল্লার নিশ্চিন্তপুরে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি—ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধনসংবাদদাতা:কুমিল্লা প্রতিনিধিবিস্তারিত...
05/05/2026

কুমিল্লার নিশ্চিন্তপুরে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি—ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন
সংবাদদাতা:
কুমিল্লা প্রতিনিধি
বিস্তারিত:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিশ্চিন্তপুর (ক্যান্টনমেন্ট) এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ব্যস্ত এই মহাসড়ক পারাপারে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হওয়ায় দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রতিদিন শত শত শিক্ষার্থী রাস্তা পার হয়ে স্কুল-কলেজে যাতায়াত করে। দ্রুতগতির যানবাহনের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তারা।
অভিভাবকরা বলেন, “আমাদের সন্তানরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীরা জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি।
স্থানীয় সচেতন মহলও এ দাবির সাথে একাত্মতা প্রকাশ করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

22/04/2026

বুড়িচঙ্গে সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগে মামলা

কুমিল্লার বুড়িচং উপজেলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলা ও মূল্যবান সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী মোহাম্মদ সাখাওয়াত হাফিজ (৫০) অভিযোগ করেন, তিনি একজন সাংবাদিক এবং বিভিন্ন পত্রিকার সঙ্গে সম্পৃক্ত। গত ১১ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে বুড়িচং থানাধীন ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে একটি বিরোধকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
অভিযোগ অনুযায়ী, সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তিনি ঘটনাটি ভিডিও ধারণের চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত মোঃ সালাহ উদ্দিন (৫০)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন তাকে বাধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এক পর্যায়ে অভিযুক্তরা তার ব্যবহৃত স্মার্টফোন, ভিডিও ক্যামেরা, মাইক্রোফোনসহ প্রায় ৬০ হাজার টাকা মূল্যের সরঞ্জাম ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। অভিযোগে আরও বলা হয়, সালাহ উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতে আঘাত করে গুরুতর জখম করেন।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি প্রাণে রক্ষা পান। আহত অবস্থায় তাকে প্রথমে ময়নামতি জেনারেল হাসপাতালে এবং পরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার বিষয়ে মোহাম্মদ সাখাওয়াত হাফিজ বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সালাহ উদ্দিনকে প্রধান আসামি করে আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
বুড়িচং থানার একটি সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মামলার তথ্য:
মামলা নং: ৩৭
তারিখ: ২২ এপ্রিল ২০২৬

কুমিল্লা বুড়িচং উপজেলার ৭ নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রুপুদ্দি গ্রামে ।বিদ্যুৎ ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছেএই গ্রামে বি...
06/04/2026

কুমিল্লা বুড়িচং উপজেলার ৭ নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রুপুদ্দি গ্রামে ।
বিদ্যুৎ ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে

এই গ্রামে বিভিন্ন সময় কিছুদিন পর পর চুরির ঘটনা ঘটেছে।
গ্রামবাসীদের নেই তৎপর্য উদ্যাগ এবং ওই গ্রামে মাদক সেবনকারীর উৎপাত দিনদিন বেড়েই চলছে

মাদক সেবনের কারণে বেড়েই চলছে দিন দিন চুরির ঘটনা । যারাই প্রতিবাদ করবে তাদের বাড়িতে হচ্ছে ছুরি তাদেরকে করা হচ্ছে আক্রমণ ।
সেজন্য কেউ মুখ খুলছে না।

নিখোঁজ/অভিভাবক সন্ধান সংক্রান্ত প্রতিবেদনকুমিল্লা, বুড়িচং উপজেলা প্রতিনিধি:একটি অজ্ঞাতপরিচয় শিশুকে গতকাল রাতে ঢাকা-চট্ট...
31/03/2026

নিখোঁজ/অভিভাবক সন্ধান সংক্রান্ত প্রতিবেদন
কুমিল্লা, বুড়িচং উপজেলা প্রতিনিধি:
একটি অজ্ঞাতপরিচয় শিশুকে গতকাল রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ফার্নিচারের দোকানের সামনে অসহায় অবস্থায় পাওয়া গেছে।
শিশুটি নিজের নাম সিফাত বলে জানিয়েছে। এছাড়া সে তার বাবার নাম আবুল কালাম এবং মায়ের নাম রোজিনা বেগম বলতে পারলেও, এর বাইরে নিজের ঠিকানা বা পরিবারের অন্য কোনো তথ্য দিতে পারছে না।
স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী ফরুক জানান, তিনি শিশুটিকে দোকানের পাশে একা বসে থাকতে দেখে তার কাছে যান এবং কোথা থেকে এসেছে বা কোথায় যাবে—এ বিষয়ে জানতে চাইলে সে স্পষ্টভাবে কিছু বলতে পারেনি। পরে মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি শিশুটিকে নিজের হেফাজতে রাখেন।
বর্তমানে শিশুটি নিরাপদে রয়েছে।
যদি কেউ শিশুটিকে চিনে থাকেন অথবা তার পরিবারের সন্ধান জানেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
📍 স্থান: বুড়িচং উপজেলা, কুমিল্লা
📞 যোগাযোগ: 01819129875
অনুরোধ:
শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবাই পোস্টটি শেয়ার করুন।

29/03/2026

তেলের জন্য দীর্ঘ লাইন। নিয়মশৃঙ্খলা ঠিক রাখতে সেনাবাহিনী মোতায়েন।
দীঘিনালা, খাগড়াছড়ি থেকে

29/03/2026

কুমিল্লা মেডিকেল হসপিটালে ১০০ টাকার ইঞ্জেকশন ১২০০ টাকা। দেখার কেউ নেই

Address

Nimsar, Burichang

3500

Alerts

Be the first to know and let us send you an email when Desh o Probash tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Desh o Probash tv:

  • Want your business to be the top-listed Media Company?

Share