08/02/2026
তারেক রহমানের প্রস্তাবিত “ফ্যামিলি কার্ড” কি আসলেই খারাপ? নাকি আমরা না বুঝেই সমালোচনা করছি?
কয়েক বছর আগে মালয়েশিয়ায় করোনার সময় সরকার প্রত্যেক নাগরিককে সরাসরি নগদ সহায়তা দিয়েছিল। শুধু করোনাই না ঈদ, উৎসব, বিশেষ পরিস্থিতিতে আজও নিয়মিত সহায়তা দেয়।
কীভাবে দেয় জানেন?
👉 জাতীয় পরিচয়পত্র (IC) নম্বরের মাধ্যমে।
টাকা মুহূর্তেই অ্যাকাউন্টে চলে যায়, যে কেউ যেকোনো ব্যাংকের ATM থেকে তুলে নিতে পারে। কোনো দালাল নেই, কোনো “মধ্যস্থতাকারী” নেই।
এবার আমাদের বাস্তবতায় আসি।
বাংলাদেশে সরকারি সহায়তা মানেই এমপি, মেম্বার, চেয়ারম্যানের লিস্ট। ফলাফল কী?
❌ প্রকৃত উপকারভোগী পায় না
❌ দুর্নীতি হয়
❌ যাদের জন্য সহায়তা, তারাই সবচেয়ে বঞ্চিত থাকে
এই জায়গায় ফ্যামিলি কার্ড যদি সত্যিই হয়, তাহলে এটা কিন্তু একটা যুগান্তকারী সিদ্ধান্ত হতে পারে।
✔ মানুষ সরাসরি সহায়তা পাবে
✔ ব্যাংকের ATM থেকেই টাকা তুলতে পারবে
✔ দুর্নীতি অনেকটাই কমবে
তাই শুধু “সমালোচনা করার জন্য সমালোচনা” না করে প্রশ্নটা হোক—
👉 এতে সাধারণ মানুষ উপকৃত হবে কি না?
আমাদের উচিত শুধু একটি দল নয়, সব রাজনৈতিক দলকেই বাধ্য করা এমন ডিজিটাল ও সরাসরি সহায়তা ব্যবস্থার কথা ভাবতে।
কারণ শেষ কথা একটাই—
মানুষ যদি মিনিটের মধ্যে সরকারি সহায়তা পায়, তাহলে ফ্যামিলি কার্ড খারাপ কীভাবে হয়?