Ajker Jashore

  • Home
  • Ajker Jashore

Ajker Jashore the people of Jashore or The Southern Towns of Bangladesh speak of the people AjkerJashore

08/06/2026

তেলের দামে বড় লাফ

ড. মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার
08/06/2026

ড. মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার

হামে শত শত মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা ন....

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে এনডিএফের মানববন্ধনডেস্ক রিপোর্টার:শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক...
17/05/2026

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে এনডিএফের মানববন্ধন

ডেস্ক রিপোর্টার:

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত “চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন” প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

সম্প্রতি অনুষ্ঠিত এ মানববন্ধনে চিকিৎসক সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা স্বাস্থ্যখাতের জন্য গভীর উদ্বেগের বিষয়। তারা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর সম্মানিত জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি ডা. এ কে এম ওয়ালিউল্লাহ, সহ-সভাপতি ডা. মোঃ আতিয়ার রহমান, বিসিএস হেলথ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারি ডা. রুহুল কুদ্দুস বিপ্লব এবং অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক।

এছাড়াও মানববন্ধনে বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক চিকিৎসক অংশ নেন এবং স্বাস্থ্যখাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

গাছের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু শনিবার বেলা ১১টার দিকে উপজেলার খোঁজালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আলমগীর ওই গ্রামের মতিয়ার...
16/05/2026

গাছের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার খোঁজালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আলমগীর ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি নারকেল গাছের মাথায় বসে কাঁচা বাঁশের লাঠি দিয়ে আম পাড়ছিলেন। তখন অসাবধানতাবশত বাঁশের লাঠি পাশের বিদ্যুতের তারে স্পর্শ হলে দগ্ধ হয়ে তিনি মারা যান।

নিহত আলমগীর স্থানীয় গয়েশপুর নিমতলা এলাকার মোহাম্মদের ছেলে।

16/05/2026

শিক্ষার্থীদের মোবাইল কম ব্যবহার করতে বললেন - প্রধানমন্ত্রী |

16/05/2026

শেখ মুজিব ফারাক্কা প্রকল্প চালুর অনুমতি দেয়ার পরই দেশের ক্ষ তি র প্রক্রিয়া শুরু হয়: বিএনপির মহাসচিব

যশোরে জামায়াতের রুকন শিক্ষা শিবির ২০২৬ অনুষ্ঠিতডেস্ক রিপোর্টার, যশোর:বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে “রুকন শিক্ষা শিব...
16/05/2026

যশোরে জামায়াতের রুকন শিক্ষা শিবির ২০২৬ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টার, যশোর:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে “রুকন শিক্ষা শিবির ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে, ২০২৬) যশোর শহরের বিডি হলে আয়োজিত এ শিক্ষা শিবিরে জেলার বিভিন্ন উপজেলা ও থানা থেকে রুকনগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবারক হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন, একজন রুকনকে আদর্শ, নৈতিকতা, সাংগঠনিক শৃঙ্খলা ও দ্বীনি দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ব্যক্তি গঠন ও সমাজ পরিবর্তনের লক্ষ্যে নিয়মিত আত্মশুদ্ধি, অধ্যয়ন এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী আন্দোলনের কর্মীদের জ্ঞান, প্রজ্ঞা ও তাকওয়ায় সমৃদ্ধ হতে হবে। সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় রুকনদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
শিক্ষা শিবিরে সাংগঠনিক দিকনির্দেশনা, ইসলামী আন্দোলনের কর্মপদ্ধতি, দায়িত্ববোধ ও নেতৃত্ব বিকাশ বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে জেলার নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে যশোরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরুপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত...
16/05/2026

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে যশোরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)।

ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে যশোরে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যুযশোর সদর উপজেলার ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া এলাকার বাবা-ছেলের মর্মান্ত...
16/05/2026

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

যশোর সদর উপজেলার ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া এলাকার বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন ইউসুফ ড্রাইভার ও তার ছেলে ইয়াকুব।

জানা গেছে, জীবিকার তাগিদে বাবা ইউসুফ ট্রাক চালাতেন এবং ছেলে ইয়াকুব বাবার সহযোগী হিসেবে হেলপারির কাজ করতেন। গত রাতে পদ্মা সেতু সড়কের শিবচর এলাকায় তাদের ট্রাকের টায়ার নষ্ট হলে রাস্তার পাশে দাঁড়িয়ে সেটি মেরামত করছিলেন। এ সময় দ্রুতগতির একটি পরিবহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হন।

একসাথে কাজ করা বাবা-ছেলের পাশাপাশি কবর খননের দৃশ্য স্বজন ও এলাকাবাসীকে আবেগাপ্লুত করেছে। এ ঘটনায় এলাকায় গভীর শোক বিরাজ করছে।

যশোরে আজ চালু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম, প্রথম ধাপে পাচ্ছেন ২০৪২ নারীযশোরে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে “ফ্যাম...
16/05/2026

যশোরে আজ চালু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম, প্রথম ধাপে পাচ্ছেন ২০৪২ নারী

যশোরে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে “ফ্যামিলি কার্ড” কার্যক্রম। জেলার নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারের নারীদের সহায়তায় এই উদ্যোগের প্রথম ধাপে ২ হাজার ৪২ জন নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ajker Jashore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajker Jashore:

  • Want your business to be the top-listed Media Company?

Share