TDLEBangla24

TDLEBangla24 TDLE Bangla 24 welcome �

05/09/2026

নিউ ফরাক্কা স্টেশন দিয়ে কখন স্বাভাবিক হবে ট্রেন চলাচল, বড় আপডেট দিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার

04/09/2026

ফারাক্কার বেওয়া ২ নম্বর অঞ্চলের তিলডাঙ্গা গ্রামে বন্যার জল ঢুকে প্লাবিত হওয়ার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেন বিধায়ক মোতাব শেখ মহাশয়।

04/09/2026

একজন দেশের সাংবাদিকের উপরে দিল্লি পুলিশের এই আচরণ।

04/09/2026

নিউ ফারাক্কার কাছে জমি বসে যাওয়ার কারণে রেল চলাচলে বিঘ্ন এবং যাত্রীদের ভোগান্তির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) শ্রী শিবরাম মাঝি।
​তিনি জানান, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পাণ্ডের প্রত্যক্ষ নজরদারিতে বরিষ্ঠ আধিকারিক, ইঞ্জিনিয়ার, মালদা ডিভিশনের আধিকারিক এবং মাঠপর্যায়ের কর্মীরা ক্ষতিগ্রস্ত অংশটি দ্রুত মেরামতের জন্য দিনরাত এক করে কাজ করছেন। কিছু ট্রেন বাতিল ও নিয়ন্ত্রণ করা হলেও, যাত্রীদের অসুবিধা যতটা সম্ভব কমানোর সবরকম চেষ্টা চালানো হচ্ছে।
​যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ চলছে এবং আজ রাতের মধ্যেই তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কাল সকাল থেকেই স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
​যাত্রীদের সুরক্ষাই পূর্ব রেলের সর্বোচ্চ অগ্রাধিকার। এই অনভিপ্রেত অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই কঠিন পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য, সহযোগিতা এবং সহমর্মিতার জন্য জানাই অশেষ ধন্যবাদ।
​

04/09/2026

নিউ ফারাক্কার কাছে চলমান রেললাইন পুনরুদ্ধার (Restoration) কাজ সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রীমতি গীতিকা পাণ্ডে। ক্ষতিগ্রস্ত স্থানে দিন-রাত এক করে নিরলস পরিশ্রম করে চলেছেন রেলের আধিকারিক, প্রকৌশলী ও মাঠপর্যায়ের কর্মীরা।
​শ্রীমতি পাণ্ডে পুনরায় আশ্বস্ত করে জানান, যাত্রীদের নিরাপত্তাই পূর্ব রেলওয়ের সর্বোচ্চ অগ্রাধিকার। ক্ষতিগ্রস্ত অংশটি দ্রুত নিরাপদ করে ট্রেন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
​এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীসাধারণ যে দুর্ভোগ ও অনিশ্চয়তার মুখে পড়েছেন, পূর্ব রেলওয়ে তা সম্পূর্ণভাবে উপলব্ধি করছে। যুদ্ধকালীন তৎপরতায় রেলকর্মীরা যখন পরিস্থিতি স্বাভাবিক করার কাজে নিয়োজিত, সেই মুহূর্তে আপনাদের ধৈর্য, সহমর্মিতা ও সহযোগিতার জন্য প্রতিটি যাত্রী এবং তাঁদের পরিবারকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
​

04/09/2026

পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রীমতি গীতিকা পান্ডে, প্রধান মুখ্য প্রকৌশলী (Principal Chief Engineer) শ্রী বিক্রম গুপ্ত এবং অন্যান্য বরিষ্ঠ আধিকারিক ও প্রকৌশলীদের সাথে নিয়ে তিলডাঙ্গা ও নিউ ফারাক্কার মধ্যবর্তী ক্ষতিগ্রস্ত স্থানে উপস্থিত রয়েছেন। তিনি সেখানে পুনর্নির্মাণ কাজ গভীরভাবে পর্যালোচনা করছেন এবং দিনরাত এক করে কাজ করে যাওয়া দলগুলিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।
​আমাদের অগ্রাধিকার সুস্পষ্ট: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নিরাপত্তা সুনিশ্চিত করা, মেরামতের কাজে গতি আনা এবং দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক ট্রেন পরিষেবা পুনরায় চালু করা।
​

04/09/2026

ভূতনি বাঁধ ভাঙা ও ফরাক্কায় রেললাইন ধস, বিকল্প ট্রেন যোগাযোগ ও যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা মুখ্যমন্ত্রীর ঘোষণা

04/09/2026

নিশিন্দ্রা কাটানে জলের তলায় গুরুত্বপূর্ণ রাস্তা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও পড়ুয়ারা।

04/09/2026

মেরামতির পরও রক্ষা নেই! ট্রায়ালের সময় ফের বসে গেল নিউ ফরাক্কা রেললাইন।

04/09/2026

তেলডাঙ্গা ও তার পার্শ্ববর্তী অঞ্চল বর্তমানে জলমগ্ন। পাহাড়ি জল নেমে আসার ফলে এলাকায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে কৃষকদের খেত ও চাষের জমি জলের তলায় চলে গেছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়।
​সংকটজনক এই পরিস্থিতির উপর নজর রাখুন এবং সরাসরি নিশনরা কাটার লাইভ দেখতে থাকুন।

Address

Murshidabad
Farakka

Website

Alerts

Be the first to know and let us send you an email when TDLEBangla24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share