African Times Tv

African Times Tv দেশে এবং প্রবাসে সব খবর পেতে চোখ রাখুন আমাদের পেইজ এবং ইউটিউব চ্যানেলে।

11/09/2026

সাউথ আফ্রিকার প্রবাসীদের জন্য দারুণ খবর! 🔥
আবার চলে এলো Nec Money-এর স্পেশাল রেফারেল বোনাস অফার!
সেপ্টেম্বর মাস জুড়ে বন্ধুদের ইনভাইট করে জিতে নিন ১০০ র‍্যান্ড বোনাস । 🇿🇦✨

📲 রেফার করার সহজ উপায়:
১. Nec Money App-এ লগইন করে Invite বাটনে ক্লিক করুন।
২. আপনার Referral Code টি WhatsApp, Messenger বা SMS-এর মাধ্যমে বন্ধুদের সাথে শেয়ার করুন।
৩. আপনার বন্ধু কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে প্রথম ট্রান্সফার করলেই বোনাস যোগ হয়ে যাবে!
🎁 প্রতি সফল রেফারে আপনি পাবেন ১০০ র‍্যান্ড বোনাস!
🎁 প্রথম ট্রান্সফারেই নতুন ইউজার হিসেবে আপনার বন্ধু পাবে ৫০ র‍্যান্ড বোনাস!
যত বেশি রেফার করবেন, তত বেশি বোনাস জিতবেন! 💸
🔴 অফারটি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

✨ কেন ব্যবহার করবেন Nec Money?
⚡ দ্রুত ও নিরাপদ মানি ট্রান্সফার
📈 সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট
📝 সহজ রেজিস্ট্রেশন প্রক্রিয়া

📞 যেকোনো প্রয়োজনে যোগাযোগ ও ২৪/৭ অনলাইন সাপোর্ট:
হোয়াটসঅ্যাপ:
📱 +27 72 139 6861
📱 +27 81 013 7386
🌐 ওয়েবসাইট: www.necmoney.co.za
📲 আজই Google Play Store বা App Store থেকে "Nec Money App" ডাউনলোড করুন এবং রেফার করা শুরু করুন!

10/09/2026

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের মফুলেনি এলাকায় একটি ট্রাক থেকে মদ লুটের।

দক্ষিণ আফ্রিকার গকেবেরহা শহরে বুধবার প্রায় ৪০০ আশ্রয়প্রার্থী শরণার্থী গ্রহণ কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছেন।বিক্ষোভকারীদ...
10/09/2026

দক্ষিণ আফ্রিকার গকেবেরহা শহরে বুধবার প্রায় ৪০০ আশ্রয়প্রার্থী শরণার্থী গ্রহণ কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভকারীদের দাবি, দেশের সব Refugee Reception Office পুনরায় খুলে দিতে হবে, যাতে আশ্রয়প্রার্থীরা আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্রের সুযোগ পান।

তারা ২০২৬ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের দেওয়া একটি রায়ের কথাও উল্লেখ করেন। তাদের দাবি, ওই রায় অনুযায়ী আশ্রয়প্রার্থীরা যদি আশ্রয়প্রার্থনা ব্যবস্থায় কার্যকরভাবে প্রবেশের সুযোগ না পান, তাহলে শুধু প্রয়োজনীয় নথি না থাকার কারণে তাদের দেশ থেকে বহিষ্কার করা যাবে না।

সূত্র: GroundUp Media

বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর সিরাজগঞ্জের বাড়িতে আ'গুন লেগেছে কিছুক্ষণ আগে!
09/09/2026

বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর সিরাজগঞ্জের বাড়িতে আ'গুন লেগেছে কিছুক্ষণ আগে!

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ০৯দিনের সফরে দক্ষিন আফ্রিকা আসবেন ডেপুটি স্পিকার সহ পাঁচ সদস্যদের প্রতিনিধি দল।৬৯তম Common...
08/09/2026

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ০৯দিনের সফরে দক্ষিন আফ্রিকা আসবেন ডেপুটি স্পিকার সহ পাঁচ সদস্যদের প্রতিনিধি দল।

৬৯তম Commonwealth Parliamentary Conference (CPC)- সম্মেলনে যোগ দিতে ১২ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আসবেন ডেপুটি স্পিকার,সংসদ সদস্য সহ পাচ সদস্যদের প্রতিনিধি দল।

১৩–১৯ সেপ্টেম্বর ২০২৬ এই সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে।এতে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য ও সংসদীয় কর্মকর্তারা অংশ নেবেন।

বাংলাদেশ থেকেও এই সম্মেলনে যোগ দিবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি,
হুমাম কাদের চৌধুরী এমপি,জামায়াত সংসদ সদস্য ব্যারিস্টার মাহাবুব আলম সালেহি এমপি, ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি এবং পার্লামেন্ট সেক্রেটারি ব্যারিস্টার সারোয়ার হোসাইন।

বাংলাদেশের প্রতিনিধি দল ১২ সেপ্টেম্বর কেপটাউনের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসবেন এবং ২০ সেপ্টেম্বর চলে যাওয়ার কথা রয়েছে।

ডেপুটি স্পিকার বা সংসদ সদস্যরা দীর্ঘ সফরে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভা বা দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিবেন না বলে জানা গেছে।

দারুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে এবং বাংলাদেশ মুসলিম সোসাইটি অব সাউথ আফ্রিকা-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী আনন্দ উৎ...
07/09/2026

দারুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে এবং বাংলাদেশ মুসলিম সোসাইটি অব সাউথ আফ্রিকা-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী আনন্দ উৎসব।

সকল প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

07/09/2026

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ফোর্ডসবার্গে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি দক্ষিণ আফ্রিকার (নর্থ) শাখা।

রবিবার বিকেল ৩টায় ফোর্ডসবার্গে মুসলিম সোসাইটির হল রুমে হয় এই অনুষ্ঠান।

দক্ষিণ আফ্রিকা বিএনপির (নর্থ) শাখার ভারপ্রাপ্ত সদস্য সচীব এম.নাজমুল হোসাইন এর সঞ্চালনায় এবং আহবায়ক জহিরুল আলম তরুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আফ্রিকা বিএনপি উপদেষ্টা মমিনুল হক মমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম আহবায়ক মামুন আহমেদ, মীর হোসেন মীরু,ফজলুল হক চৌধুরী, আরিফ মিয়া, ফয়েজ আহমেদ রিয়াদ, শামীম রেজা,জাহাঙ্গীর আলম, আকবর হোসাইন

বক্তব্য রাখেন জোহানেসবার্গ বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসাইন, প্রিটোরিয়া বিএনপির সাধারণ সম্পাদক রাসেদ আলী রাসেল, নর্থওয়েস্ট প্রভিন্স বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মারুফুর রহমান, জার্মিস্টন শাখা বিএনপির সাধারণ সম্পাদক এস,এম কফিল উদ্দিন, প্রচেস্ট্রম শাখা বিএনপির সাধারণ সম্পাদক লিমন আহমেদ, নর্দানক্যাপ বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, ভয়েজম শাখা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জুলহাস আহমেদ,প্রিটোরিয়া বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সোয়েটু শাখা বিএনপির সাধারণ সম্পাদক সাজু আহমেদ, প্রিটোরিয়া যুবদল সভাপতি মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ-সভাপতি রাসেল মিয়া,সাইবারদল যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন রাসেল, প্রচার সম্পাদক রাজু আহমেদ, শ্রমিকদল সভাপতি ওমর ফারুক, শাকিল আহমেদ, জাহান আলম সুমন, মাসুম আহমেদ, নিজাম উদ্দিন, রবিউল ইসলাম, নুরনবী,ভয়েজন শাখা বিএনপির সাধারণ মনিরুজ্জামান, হাবিবুর রহমান আব্দুল কাদের, বশির আহমেদ,সোহেল আহমেদ, মনিরুজ্জামান ।

অনুষ্ঠান বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ মোস্তাফিজুর রহমান।

07/09/2026

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত।

বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি দক্ষিণ আফ্রিকার দক্ষিণ শাখা।

গতকাল রবিবার সন্ধ্যায় দেশটির রাইলেন বিসমিল্লাহ রেষ্টুরেন্টে হয় এই অনুষ্ঠান।

শাখা সেক্রেটারি সালাউদ্দিন খান সুজনের সঞ্চালনায় এবং সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে প্রথান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব আজম খান।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হাবিবুর সিদ্দিকি লিটন।
সাবেক আহবায়ক মাসুদ রানা প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অংশ নেন কয়েকশত নেতা কর্মী।

06/09/2026

কেপটাউনে বৃহত্তর নোয়াখালী প্রবাসীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত....

06/09/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দক্ষিণ আফ্রিকা (নর্থ) বিএনপির আলোচন সভা।

Address

Cape Town
1207

Alerts

Be the first to know and let us send you an email when African Times Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to African Times Tv:

Shortcuts

Share