08/06/2026
⚠️ কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের সুজানগর মিলন সমিতি এলাকার বাস্তব চিত্র! ⚠️
হযরত কুতুবুল আম্বর আলী দরবার শরীফ ও মাজার সংলগ্ন পুকুর পাড়ের এই ভয়াবহ অবস্থা। পবিত্র একটি স্থানের সামনে এভাবে ময়লা-আবর্জনা ফেলে পুরো পুকুর এবং আশেপাশের পরিবেশকে বিষাক্ত করে তোলা হয়েছে। দুর্গন্ধ আর মশার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
আমাদের নিজেদের সচেতনতা এবং সেই সাথে কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত এই ময়লা পরিষ্কার করে এলাকাটিকে বসবাসের উপযোগী করা হয়।
📢 সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন এবং ভিডিওটি ছড়িয়ে দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে সাহায্য করুন! 🙏