FNB 24

FNB 24 “Online News Portal”

28/08/2026

ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া গ্রামে মোবারক নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

26/08/2026

ছাগলনাইয়ায় নারীকে মেসেজ দেওয়ার অভিযোগে গণধোলাই খেলেন মোহনা টিভির সাংবাদিক সজীব।

অভিযোগ: একাধিক নারীকে অযথা মেসেজ দিয়ে হয়রানি করতেন সজীব।

25/08/2026

দুর্নীতি ঠেকিয়ে ১,৫০০ কোটি টাকার বাঁধ প্রকল্প শেষ করতে হবে: পানি সম্পদ মন্ত্রী এ্যানি।

25/08/2026

পরশুরামে পৌঁছেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এ সময় ফুল দিয়ে তাকে স্বাগত জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

24/08/2026

ফেনীর নুসরাত হ*ত্যা মা'ম'লার রায়: ২ জনের মৃত্যুদন্ড, ৪ জন যা'বজ্জীবন, ১০ জন খালাস

ছাগলনাইয়ায় গভীর রাতে বাসায় ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে স্বর্ণ ও টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
22/08/2026

ছাগলনাইয়ায় গভীর রাতে বাসায় ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে স্বর্ণ ও টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ছাগলনাইয়ায় ৪২ বছর বয়সী ব্যক্তি নিখোঁজছাগলনাইয়া প্রতিনিধি:ফেনীর ছাগলনাইয়ায় হিফজুর রহমান দিদার (৪২) নামে এক ব্যক্তি নিখোঁজ...
14/08/2026

ছাগলনাইয়ায় ৪২ বছর বয়সী ব্যক্তি নিখোঁজ

ছাগলনাইয়া প্রতিনিধি:

ফেনীর ছাগলনাইয়ায় হিফজুর রহমান দিদার (৪২) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত খুরশিদ আলম ভূঁইয়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে হিফজুর রহমান দিদার নিজ বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনেও কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না।
নিখোঁজের পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এ ঘটনায় ছাগলনাইয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ:
জোবায়ের হোসেন (পিয়াস): ০১৮৭১-৮০৭৯৫৭
ফোরকানুর রহমান আবির: ০১৮৬০-৩৭৩৫১৫

নিখোঁজ ব্যক্তির সন্ধানে পোস্টটি শেয়ার করে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

13/08/2026

ফেনীর হাসপাতাল মোড়ে শতাধিক যাত্রী গাড়ির অপেক্ষায়!
গাড়ি সংকটের সঙ্গে বাড়তি ভাড়ার অভিযোগ—৪৫ টাকার ভাড়া বেড়ে ১৫০ টাকা!

09/08/2026

ছাগলনাইয়া উপজেলার রেজুমিয়া ব্রিজে পূর্বে লাগানো কালেমার পতাকা খুলে নেওয়ার প্রতিবাদে শুক্রবার (৭ আগস্ট) পুনরায় কালেমার পতাকা উত্তোলন করা হয়েছে।

ছাত্রনেতা রবির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ব্রিজের উভয় পাশে কালেমার পতাকা উত্তোলন করা হয়। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকাও উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলনের পর অংশগ্রহণকারীরা রাসুল (সা.)-এর নাম ও ইসলামী মূল্যবোধকে ঘিরে বিভিন্ন স্লোগান দেন।

09/08/2026

ছাগলনাইয়ায় ট্রাভেল ক্লাব এভিয়েশনের ‘হাজী সাহেবদের মিলনমেলা ২০২৬'

Address

Feni

Telephone

+8801832522842

Website

Alerts

Be the first to know and let us send you an email when FNB 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FNB 24:

Shortcuts

Share