Inspire To Be Islam

Inspire To Be Islam _কখনো ব্যর্থ হলে সিজদায় পড়ে যাও।
সফলতার পথ আল্লাহ্ দেখাবেন!! 🤲

17/08/2026

-রাসূল (সা:) বলেছেন,
তোমরা মাজলুমের ফরিয়াদকে ভয় করবে। কেননা, তার ফরিয়াদ এবং আল্লাহর মাঝে কোন পর্দা থাকে না।

17/08/2026

-ইয়া আল্লাহ,
জীবনের সবচেয়ে খারাপ সময়গুলো পার করে এসেছি, তবুও আমি ভেঙে পড়িনি—কারণ আমার বিশ্বাস, আপনি যখন আমার জন্য ভালো কিছু লিখবেন, তখন আমার কাছ থেকে সেই জিনিসটুকুই সরিয়ে নেবেন, যেটা আমার জন্য ভালো ছিল না।
হে আমার রব, আমি জানি না সামনে কী আছে, কিন্তু আমি জানি আপনি জানেন। তাই হারানোর কষ্টেও আমি আপনার ওপর ভরসা রাখি, অপেক্ষার সময়েও ধৈর্য ধরতে চাই। আমার চোখের পানি, আমার নীরব কষ্ট, আমার না-বলা কথাগুলো—সবই তো আপনি জানেন।
ইয়া আল্লাহ, যা আমার জন্য কল্যাণকর নয় তা আমার মন থেকে সরিয়ে দিন, আর যা আমার জন্য উত্তম তা আমার জীবনে এমনভাবে এনে দিন—যাতে একদিন পিছনে ফিরে তাকিয়ে বলতে পারি, “আমার রব আমাকে কখনো বঞ্চিত করেননি, তিনি শুধু আমার জন্য আরও ভালো কিছু রেখে দিয়েছিলেন।”
আমার রবের ওপর আমার ভরসা আছে। আপনি যা করবেন, ইনশাআল্লাহ সেটাই আমার জন্য উত্তম হবে।
-আমিন। 🤲

17/08/2026

-কখনো কখনো জীবনের অসংখ্য দুঃখ, কষ্ট আর না-পাওয়ার মাঝেও একটি “আলহামদুলিল্লাহ”—অন্তরকে প্রশান্ত করার জন্য যথেষ্ট।
কারণ, সবকিছু নিজের ইচ্ছেমতো না হলেও, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে পারাটাই মুমিনের সবচেয়ে বড় প্রশান্তি। 🤍🌿

17/08/2026

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
Fa inna ma'al-'usri yusra.

কারণ প্রকৃতপক্ষে, কষ্টের মাধ্যমেই স্বস্তি আসবে! 🤲

17/08/2026

-যিনা করতে পারার ক্ষমতা কাউকে 'পুরুষ' বানায় না।
একটার পর একটা গার্লফ্রেন্ড পাল্টানো কারো পুরুষত্বের ক্রাইটেরিয়া নয়!

"সত্যিকারের পুরুষ হলো যারা দায়িত্ব নিতে জানে! সত্যিকারের পুরুষ যিনার পথ বন্ধ করে! সত্যিকারের পুরুষ বিয়ের পথ বেছে নেয়! সত্যি কারের পুরুষ জানে এই বিয়ে কোনো ওয়ান নাইট স্ট্যান্ড নয়; এটা চ্যালেঞ্জ, স্যাকরিফাইজ; যা সবাই পারে না!"

এর জন্য শুধু 'Male' হলে হয় না, 'Man' হতে হয়!!🌺

-হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল.!🤍
17/08/2026

-হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল.!🤍

17/08/2026

সহজ করো, কঠিন করো না; সুসংবাদ দাও, বিদ্বেষ সৃষ্টি করো না।
(সহীহ বুখারী: ৬৯)

16/08/2026

-আগষ্ট মাসে আল্লাহ আমাকে 'শান্তি' দিক। আল্লাহ আগষ্ট কে আমার 'ইচ্ছা পূরণ এর মাস' হিসাবে কবুল করুক। সব ভালো ভালো দোয়া কবুল হোক। সব অশান্তি দূরে থাকুক। আগষ্ট মাসে আমি শান্তি তে থাকতে চাই। আমিন আমিন আমিন !

16/08/2026

-মাঝে মাঝে হয় না এমন? আপনি ভাবছেন,"একটু আইসক্রিম খেতে পারলে ভালো হতো" কিন্তু আপনার বের হতে ইচ্ছা করছে না। এরপর আপনি বিষয়টাকে "ভালো হতো" পর্যন্তই রেখে দিলেন। আইসক্রিমের জন্য আল্লাহর কাছে দোআও করলেন না আর কিছু ভাবলেনও না।

কিন্তু আল্লাহ তো আপনার জন্য অন্যকিছু ভেবে ফেলেছেন। আপনি উনাকে কিছু না বললেও তিনি আপনার অন্তরের চাহিদা জেনে গেছেন। আপনি দেখলেন, কাকতালীয় ভাবে সেদিন আপনার কাছে আইসক্রিম চলে এসেছে। তখন কৃতজ্ঞতায় কেমন হৃদয় টা ভরে যায় না?

এইটুকু তুচ্ছ একটা চাহিদাও আপনার রব ফেলে দেন নিই। যার জন্য আপনি দোআও করেন নিই। তো সেই রব কীভাবে আপনার অশ্রুমাখা দোআগুলো ফিরিয়ে দিবেন? সুতরাং হে ক্লান্ত হৃদয়, আপনি সবর করুন। আপনার রব আপনার খুবই নিকটে। তিনি আপনার সমস্ত কার্যক্রম সম্পর্কে অবগত।

15/08/2026

-সূরা মূলক এর শক্তি।

মনে করুন আপনি মা-রা গেছেন। আপনার জানা-জার নামাজ শেষ। আপনাকে কব-রে রাখা হলো। আপনি অপেক্ষা করছেন মুনকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু তারা আসছে না কেন। এদিকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি।

একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো। আপনি ভাবলেন, এ কেমন কথা। প্রশ্ন-উত্তর কই?

তখন আপনার মনে পড়লো- 'প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে ক-বরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই। কবর আজা-বেরও কোনো সুযোগ নাই। অতঃপর রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন "আলহামদুলিল্লাহ।"

||তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে||

Address

Mathbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inspire To Be Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share