Live24

Live24 This is the official page of live24.com.bd. live24 is a trusted news agency.

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভ াতা চালুর ঘোষণা তারেক রহমানেরসম্মিলিত ইমাম-খতিব পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলন-২০২৫...
23/11/2025

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভ াতা চালুর ঘোষণা তারেক রহমানের

সম্মিলিত ইমাম-খতিব পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলন-২০২৫ এ লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আর্থিকভাবে পিছিয়ে থাকা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে আমরা সেই পরিকল্পনা নিয়েছি। তিনি বলেন, কর্মজীবনে যিনি যে পেশায় নিয়োজিত হতে চান, কিংবা যে চাকরি করেন এর জন্য দরকার দক্ষতা, সততা। দেশের লক্ষ লক্ষ মসজিদকে কেন্দ্র করে আরও কি ধরনের উদ্যোগ নেওয়া যায় এ বিষয়ে বিএনপি সবার পরামর্শ চায়।...

সম্মিলিত ইমাম-খতিব পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলন-২০২৫ এ লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে রাখেন বিএনপির ভারপ্রাপ্ত .....

নোয়াখালী ৫ থেকে এনসিপির মনোনয়ন কিনেছেন নফ িউল ইসলামমোঃ নুর হোসাইন: দেশের আলোচিত ও গুরুত্বপূর্ণ সংসদীয় আসন নোয়াখালী- ৫ (ক...
23/11/2025

নোয়াখালী ৫ থেকে এনসিপির মনোনয়ন কিনেছেন নফ িউল ইসলাম

মোঃ নুর হোসাইন: দেশের আলোচিত ও গুরুত্বপূর্ণ সংসদীয় আসন নোয়াখালী- ৫ (কোম্পানিগঞ্জ, কবিরহাট, সদর আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক নফিউল ইসলাম। মনোনয়ন সংগ্রহের পর রাজধানীর রুপায়ন টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় অফিসে আজ মনোনয়ন প্রত্যাশীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন নফিউল ইসলাম। নোয়াখালী-৫ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা নফিউল ইসলাম একজন কবি, সংগঠক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব। লেখালেখির মাধ্যমে চিন্তা চর্চায় যুক্ত হয়ে পরবর্তীতে সরাসরি মাঠের রাজনীতিতে যুক্ত হন। ২০১৯ সালে রাষ্ট্র চিন্তার সাথে যুক্ত হওয়ার মাধ্যে দিয়ে ঢাকার বিভিন্ন বুদ্ধিবৃত্তিক পাঠচক্রে সম্পৃক্ত হয়। ২০২১ সালে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সরাসরি যুক্ত হয়, যার ধারাবাহিকতায় ২০২৩ সালের ২-ডিসেম্বর ছাত্রলীগের হামলার শিকার হন তিনি।...

মোঃ নুর হোসাইন: দেশের আলোচিত ও গুরুত্বপূর্ণ সংসদীয় আসন নোয়াখালী- ৫ (কোম্পানিগঞ্জ, কবিরহাট, সদর আংশিক) আসনে জাতীয় না....

পল্লী চিকিৎসকের অতিরিক্ত ইনজেকশনে শিশুর মৃত্যু, দেড় লাখ টাকায় দফারফাস্টাফ রিপোর্টার: নোয়াখালীর হাতিয়াতে ডায়াগনস্টিক সেন্...
21/11/2025

পল্লী চিকিৎসকের অতিরিক্ত ইনজেকশনে শিশুর মৃত্যু, দেড় লাখ টাকায় দফারফা

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর হাতিয়াতে ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য রোগীর স্বজনদের দেড় লাখ টাকা দিয়ে চুক্তিপত্র করে অভিযুক্ত পল্লী চিকিৎসক। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের টাংকি রাস্তার মাথার নিরাপদ মেডিকেল সার্ভিস সেন্টারে এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম আবু সায়েদ (৪)। সে উপজেলার চানন্দী ইউনিয়নের থানারহাট এলাকার আমজাদ হোসেনের ছেলে।...

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর হাতিয়াতে ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বিষয়টি ধ...

জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থানীয় পরিবেশক ও খামারিদের ক্ষমতায়নে কুমিল্লায় আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের “আফতাব রিজিওনা...
15/11/2025

জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থানীয় পরিবেশক ও খামারিদের ক্ষমতায়নে কুমিল্লায় আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের “আফতাব রিজিওনাল মিট” অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ নভেম্বর দুপুরে কুমিল্লাতে “আফতাব রিজিওনাল মিট” শীর্ষক কর্মসূচির উদ্ভোধন করেন আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের সিএফও মোহাম্মদ মাহমুদ হাসান সিএফএ। এই কর্মসূচির মূল লক্ষ্য কুমিল্লা অঞ্চলের নিবেদিত প্রাণ ডিলার ও খামারিদের জন্য গুণগত ও মানসম্মত ফিড নিশ্চিত করা যা একই সাথে এন্টিবায়োটিক ও হরমোনমুক্ত নিরাপদ ফিড।...

জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থানীয় পরিবেশক ও খামারিদের ক্ষমতায়নে কুমিল্লায় আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের “আফ....

সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পত...
14/11/2025

সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীন নীতিমালায় সই করেন। নীতিমালার মূল বিষয় অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অ্যান্ট্রি শ্রেণি ও শূন্য আসন থাকা অবস্থায় নবম শ্রেণি পর্যন্ত যেকোনো শ্রেণিতে ভর্তি নেওয়া যাবে। ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুযায়ী ৬ বছরের বেশি বয়সীদের ভর্তি নিশ্চিত করতে হবে। ২০২৬ শিক্ষাবর্ষে বয়স হবে ১ জানুয়ারি অনুযায়ী কমপক্ষে ৫ বছর এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ ৭ বছর। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বয়সসীমায় অতিরিক্ত ৫ বছরের সুবিধা দেওয়া যাবে।...

সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণাল...

দেশের প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন...
14/11/2025

দেশের প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ১৪ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মাঠ প্রশাসনকে আরও গতিশীল করতে এসব জেলায় নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন ডিসি নিয়োগ পাওয়া জেলাগুলো হলো— ঢাকা, পাবনা, রংপুর, যশোর, মেহেরপুর, নোয়াখালী, গাজীপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাদারীপুর, মৌলভীবাজার, বরিশাল, বরগুনা ও রাঙ্গামাটি।...

দেশের প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প.....

রাজশাহীতে বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গ্রেফতার লিমন মিয়া (৩৫) গাইবা...
14/11/2025

রাজশাহীতে বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গ্রেফতার লিমন মিয়া (৩৫) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য এইচএম ছোলায়মান হোসেন শহীদের ছেলে। শহীদ মিয়া ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনীর সাবেক সদস্য লিমন পরে স্থানীয়ভাবে বালু–শেয়ার ব্যবসায় যুক্ত ছিলেন। পরিবারের দাবি, লিমন দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য এক মাস আগে ঢাকায় যান। তবে ঢাকায় যাওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল না। রাজশাহীতে কেন গিয়েছিলেন কিংবা বিচারকের পরিবারের সঙ্গে তার সম্পর্ক—এসব বিষয়ে পরিবারের কেউ কিছু জানেন না।...

রাজশাহীতে বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গ্রেফতার লিমন মিয়া ...

রাজধানী ঢাকার আকাশ পরিষ্কার থাকলেও আবহাওয়া থাকবে শুষ্ক। পাশাপাশি তাপমাত্রার পরিবর্তন নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ব...
12/11/2025

রাজধানী ঢাকার আকাশ পরিষ্কার থাকলেও আবহাওয়া থাকবে শুষ্ক। পাশাপাশি তাপমাত্রার পরিবর্তন নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (১২ নভেম্বর) সকাল ০৭টা থেকে পরবর্তী ০৬ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতর জানায়, আজ ঢাকার আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।...

শুষ্ক আবহাওয়াসহ পরিষ্কার থাকবে ঢাকার আকাশ

দেশের উত্তরাঞ্চলের মধ্যদিয়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। বাতাসে বইছে হালকা শীতের ছোঁয়া। সাত সকালে ঘাসের ড...
11/11/2025

দেশের উত্তরাঞ্চলের মধ্যদিয়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। বাতাসে বইছে হালকা শীতের ছোঁয়া। সাত সকালে ঘাসের ডগায় পড়ছে শিশির বিন্দু। সবমিলিয়ে দিনের বেলায় সূর্যের তেজ কিছুটা থাকলে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে শীতের আমেজ। তাপমাত্রার পারদ যে কমছে উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে তাকালেই বোঝা যায়। জেলার তেঁতুলিয়ায় মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা আগের দিন ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনে প্রায় দুই ডিগ্রি কমে গেছে।...

CodeDokan.Com Buy Your Dream Code | CodeDokan.Com is Wordpress Theme Market, We Provide Premium WordPress Theme,PHP Script,Laravel,Blogger Template.

নেপাল ও ভারতের বিপক্ষে আসন্ন দুটি গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় ...
10/11/2025

নেপাল ও ভারতের বিপক্ষে আসন্ন দুটি গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছেন ইংল্যান্ডের লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী। সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টার পর তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর সরাসরি দলের হোটেলে গিয়ে উঠেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। আগে থেকেই তার ঢাকায় পৌঁছানোর কথা ছিল দুপুর ১২টার দিকে, তবে ইংল্যান্ডে পথে প্রচণ্ড ট্রাফিক জ্যামে পড়ে বাফুফের নির্ধারিত ফ্লাইট মিস করেন হামজা। পরে নিজ উদ্যোগে নতুন টিকিট কেটে ঢাকায় রওনা দেন তিনি, যার ফলে তার আগমন বিলম্বিত হয় প্রায় পাঁচ ঘণ্টা। আজ কোনো ট্রেনিং না থাকায় হোটেলেই বিশ্রাম নেবেন এই ইংলিশ-বাংলাদেশি ফুটবলার।...

নেপাল ও ভারতের বিপক্ষে আসন্ন দুটি গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দি....

আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। লিটারপ্রতি সয়াবিনের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর...
10/11/2025

আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। লিটারপ্রতি সয়াবিনের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি। গড় এলসি মূল্য, ইনবন্ড, এক্সবন্ড ও ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় ভোজ্যতেলের দাম বাড়ানোর এই সুপারিশ করা হয়েছে। এতে বছরের শেষদিকে এসে আবারও বাড়তে পারে তেলের দাম। সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।...

আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। লিটারপ্রতি সয়াবিনের দাম ৯ টাকা ২৭ পয়.....

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নিষিদ্ধ রাজনৈতিক দল বা সন্ত্রাসী সংগঠনগুলো যদি কোনো ধরনের বিক্ষোভ করার চে...
10/11/2025

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নিষিদ্ধ রাজনৈতিক দল বা সন্ত্রাসী সংগঠনগুলো যদি কোনো ধরনের বিক্ষোভ করার চেষ্টা করে, তাহলে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। সোমবার (১০ নভেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এই সতর্কতা উচ্চারণ করেন। তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের সহযোগী এবং গণহত্যাকারী নেত্রী সম্ভবত ভাবছেন যে, এটি আবারো ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো সময়। তারা কল্পনা করছে-দুপুরবেলা ডজনখানেক মানুষকে হত্যা করে হাজার হাজার সন্ত্রাসীকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে রাস্তাগুলো দখল করবে। দুঃখিত, এখন এটি নতুন বাংলাদেশ।...

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নিষিদ্ধ রাজনৈতিক দল বা সন্ত্রাসী সংগঠনগুলো যদি কোনো ধরনের বিক্ষো....

Address

85/1, Naya Paltan, Dhaka
Rajarbag
1000

Alerts

Be the first to know and let us send you an email when Live24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Live24:

Share