CBN Bangladeshi & canada newspaper. All canada Visa Updated. Please Follow Our page
কানাডায় বাঙালিদের ইনফরমেশন

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মন্ট্রিয়লের কিশোর নম বড়ুয়ার প্রাণহানি, আহত আরও তিনজন 😔 মন্ট্রিয়লের লাভালের বাসিন্দা সুজিত বড...
08/11/2026

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মন্ট্রিয়লের কিশোর নম বড়ুয়ার প্রাণহানি, আহত আরও তিনজন 😔

মন্ট্রিয়লের লাভালের বাসিন্দা সুজিত বড়ুয়া ও সুইটি বড়ুয়ার ১৭ বছর বয়সী সন্তান নম বড়ুয়া গতকাল ভোররাত ৩টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

এ দুর্ঘটনায় তাঁর ভাই প্রম বড়ুয়া গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই গাড়িতে থাকা অপর দুই আরোহী—এক দম্পতিও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জানা গেছে, দম্পতি গাড়ির সামনের আসনে ছিলেন এবং পুরুষ সঙ্গীটি গাড়ি চালাচ্ছিলেন।

ভ্যাকেশন শেষে মন্ট্রিয়লে ফেরার পথে ভোররাত ৩টার দিকে চারজনকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে কী কারণে গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মর্মান্তিক এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মন্ট্রিয়লের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে।

নম বড়ুয়ার অকাল মৃত্যুতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তাঁর আত্মার পরলোকগত শান্তি কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাই গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা।

সংগৃহীত তথ্য: RB Barua Canada পোস্ট থেকে।

08/01/2026
08/01/2026

sylhet shibgong hatimbag mohilar attohotta

প্রেস বিজ্ঞপ্তিমন্ট্রিয়লে Sylhet Division Sporting Club Montreal-এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবেমন্ট্রিয়ল, ...
07/31/2026

প্রেস বিজ্ঞপ্তি

মন্ট্রিয়লে Sylhet Division Sporting Club Montreal-এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে

মন্ট্রিয়ল, কানাডা:

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে Sylhet Division Sporting Club Montreal-এর উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

আগামী ৩ আগস্ট ২০২৬ (সোমবার), বিকেল ৪:০০টা থেকে ৬:০০টা পর্যন্ত Parc Martin-Luther-King মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মূল উদ্দেশ্য প্রতিযোগিতার চেয়ে অংশগ্রহণ, ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া। খেলাধুলার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক পরিচয়, বন্ধুত্ব ও সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Sylhet Division Sporting Club Montreal মন্ট্রিয়লে বসবাসরত সকল বাংলাদেশি, বিভিন্ন জেলা ও উপজেলা সমিতির নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং ক্রীড়াপ্রেমীদের উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে।

অনুষ্ঠানের তথ্য:
আয়োজন: Sylhet Division Sporting Club Montreal
অনুষ্ঠান: Friendly Football Match
তারিখ: ৩ আগস্ট ২০২৬ (সোমবার)
সময়: বিকেল ৪:০০টা থেকে ৬:০০টা
স্থান: Parc Martin-Luther-King, Montreal

সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য।

07/31/2026

এন সি পির প্রশংসায় ভাসছে সিলেটের কানাইঘাট ❤️

Eight teams. One dream. One trophy. 🏆⚽ Who will make history?
07/08/2026

Eight teams. One dream. One trophy. 🏆⚽ Who will make history?

Adresse

Montreal
Montreal, QC

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque CBN publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à CBN:

Raccourcis

Partager