10/03/2021
*Parts of Speech শেখার সহজ কৌশল:-
__________________________________________
#নয়নে যাহা পড়ে তাহাই Noun,
হলো হাঁটাহুটা,
হলো বদলি খাটা;
হলো রকম-সকম।।
দোষ-গুনে গায় গান,
এর অবস্থান;
#যোগ-বিয়োগে Conjunction
#সুখে-দু:খে Interjection..
Analysis:.
**Noun:- নয়নে যাহা পড়ে তাহাই noun মানে হল আমাদের চারপাশে যা আছে তা সবকিছুই Noun।
যেমন:- father, mother, chair , table, school ইত্যাদিI live in Dhaka.
**Pronoun : Pronoun এর বদলি খাটা ,এর মানে হল noun এর পরিবর্তে যেটি বসে সেটি-ই হলpronoun.
যেমনঃ He,she,it, theyইত্যাদি।
Rahim is a good boy. He plays cricket.এখানে Rahim এর পরিবর্তে he বসেছে।তাই এটি হল pronoun..
**Adjective :- Adjective এর দোষ গুনে গায় গান,মানে হল adjective দ্বারা কোন কিছুর দোষ-গুন,অবস্থা, সংখ্যা ,পরিমান ইত্যাদি বুঝায়।
যেমনঃ He is a good boy.এখানে good হল Adjective. এটি দ্বারা গুনবুঝানো হয়েছে।.
**Verb: Verb এর হল হাটাহুটা মানে হল- এটি দ্বারা কোনকিছুর কার্য সম্পাদন করা বুঝায়।যেমনঃ I am writing in a blog.
**Adverb: Adverb এর রকম-সকম মানে হল- এটি দ্বারাকোন verb কিভাবে সম্পন্ন হচ্ছে তা বুঝায়।
যেমনঃ I am writing slowly. এখানে slowly একটি adverb..
**Preposition: Pre মানে পুর্বে , Position মানে অবস্থান। অর্থাৎ,Preposition মানে পুর্বে-অবস্থান ।এটি কোন কিছুর পুর্বে বসে সেই word এরঅবস্থান নির্দেশ।
যেমনঃ I am in Dhaka.
এখানে "in" হলো preposition..
**Conjunction: যোগ-বিয়োগে Conjunction মানে হল- কোন শব্দ বা বাক্যের মধ্যে এটি সংযোগঘটায়
।যেমনঃ He is polite and brilliant.
এখানে "and" হলো Conjunction...
**Interjection:এটি দ্বারা কোন কিছুর সুখ,দুঃখ,আনন্দ,বেদনা ইত্যাদি বুঝায় ।যেমনঃ Hi! How are you?
এখানে 'Hi' word টি Interjection.
:
[কিছু ভুল হলে ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন।ভাল লাগলে কমেন্টে মতামত দিন।]
♥ ধন্যবাদ ♥