03/06/2026
১২ জুন ১৯৯৬সাল। অনুষ্ঠিত হয় ৭ম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে শিবপুর উপজেলায় মোট ভোটার উপস্থিতি ছিলো এক লক্ষ এক হাজার দুইশত ছিচল্লিশ জন ভোটার। নির্বাচনে অংশগ্রহণ করেন মোট ০৭জন প্রার্থী। প্রার্থীরা হলেন-জনাব আব্দুল মান্নান ভূঁইয়া (বিএনপি), জনাব মাহবুবুর রহমান ভূঁইয়া (আওয়ামীলীগ), জনাব জাকি উদ্দিন আহমেদ (জাতীয় পার্টি), জনাব মোঃ হারিসুল হক (ইসলামী ঐক্য জোট), জনাব এ.কে মুসলে উদ্দিন রোমারি (জামাত), জনাব সরকার তমিজ উদ্দীন আহমেদ (জাকের পার্টি), জনাব আব্দুল লতিফ (স্বতন্ত্র)। শ্রদ্ধেয় জনাব আব্দুল মান্নান ভূঁইয়া বিজয়ী হন।
(১) জনাব আব্দুল মান্নান ভূঁইয়া - ৪৮,৯৩৬ টি ভোট।
(২) জনাব মাহবুবুর রহমান ভূঁইয়া (আওয়ামীলীগ) - ২৬,৪৪১ টি ভোট।
(৩) জনাব জাকি উদ্দিন আহমেদ (জাতীয় পার্টি) - ২১,৬৮৮ টি ভোট।
(৪) জনাব মোঃ হারিসুল হক (ইসলামী ঐক্য জোট) - ১,৫১৭ টি ভোট।
(৫) জনাব এ.কে মুসলে উদ্দিন রোমারি (জামাত) - ১৩৮২ টি ভোট।
(৬) জনাব সরকার তমিজ উদ্দীন আহমেদ (জাকের পার্টি)- ৯০০টি ভোট।
(৭) জনাব আব্দুল লতিফ (স্বতন্ত্র) - ৩৮২টি ভোট।
১৯৯৬ সালের নির্বাচনকালীন কার কি স্মৃতি আছে শেয়ার করতে পারেন।