07/05/2026
So Decor Apaa turns 5 today!
এই টং কর্ণার টা কার কার মনে আছে!? পাচঁ বছর আগে এই আনাড়ি হাতের কাজ ফেসবুকে এক (প্রায়!) আলোড়ন ফেলে দিয়েছিল! বিশ্বাস হচ্ছেনা!? সত্যি বিশ্বাস করেন... কারন আর কিছুই না, ঘর সাজানো নিয়ে ফেসবুকে এত বাড়াবাড়ি (!) ছিলনা যে ওইসময়! ডিমান্ড ছিল সাপ্লাই ছিলনা, আর সাথে ছিল আমার মৌসুমি ডিপ্রেশন, যেটা কিনা জন্মদিন আসলে আরো মাথাচাড়া দেয়! এই দুইকে কাজে লাগিয়ে ঝোপ বুঝে কোঁপ মেরেছিলাম আমার এক মন খারাপ করা জন্মদিনে... মনে হয়েছিল I should have something special for myself, to remember! বললাম যে নতুন বিষয়... তাই আপনারা এত পছন্দ করেছিলেন সব কিছু! যেন এক ছোটখাটো বিপ্লব ঘটে গেল! বার্জার পেইন্ট, প্রথম আলো, হাতিল..কত কি রাতারাতি যুক্ত হল! কিন্তু লাভের লাভ কি হল জানেন? জানেন না! আমার ডিপ্রেশন মোটামুটি গায়েব! আপনারা তো একটা ভালো-মন্দ মন্তব্য করেই চলে যেতেন, কিন্তু আমার মনটা, আমার দিনটা যে কেমন ভালো করে দিতেন খবর রাখতেন কি! পেইজটা হয়ে গেছিল ভালবাসার জায়গা- আর আপনারা আমার ভালবাসার মানুষ।
কিন্তু ওই যে যেকোনো ভালকিছুই বেশিদিন স্থায়ী হয়না! একে একে সব কিভাবে কিভাবে ছাড়তেই থাকলাম! ইশ্বরদীর দুই রুমের বাসা ছেড়ে উঠলাম সরকারি ফারনিশড বাসায়। আর ঢাকার ২২ বছরের বনানীর বাসা ছেড়ে উঠলাম শাহীনবাগের এয়ারফোর্স এর বাসায়,, মনে আছে নাকি কারো?! সবই কিন্তু শেয়ার করতাম 🥹💞 এই দুই নতুন বাসায় এত এত ভাল সময় গেছে পেইজের জন্য,, কিন্তু দুই বছর পরে এগুলোও ছাড়তে হল! মনে আছে কি মন খারাপ করা একখানা ভিডিও বানিয়েছিলাম! কেউ কেউ অবাক হয়ছেন নিশ্চয় এ বাবা এত কষ্ট যে দেশ ছেড়ে দিচ্ছে! হ্যা ওইটাই! কদিন পরে দেশই ছেড়ে দিলাম! এইতো জুলাই এর পরে পরেই তো! মনে আছে এই সময়টার কথা! জুলাই আন্দোলন হল, কি প্রচন্ড নাড়া দিল আমাদেরকে না! আমরা এই পেইজের মাধ্যমে যতটা পারি আপডেট রাখছিলাম,,, কেমন কষ্টের দিনগুলো!
এইতো ,, ব্যাস। হুট করে দেশ ছেড়ে চলে আসলাম স্বামীর উচ্চশিক্ষার বরাতে, আর আমার যা কিছু আমার ছিল সবই ফেলে আসলাম! আস্তে আস্তে আমি আমার রিলেটিভিটি হারাতে লাগলাম যেন! মজার ব্যাপার জানেন, দেশ থেকে চলে আসার পরে আমার ফেসবুক আর ইন্সটাগ্রামে একটা ফলোয়ার ও বাড়েনাই, বরং ইন্সটাগ্রামে 5k আর ফেসবুকে 2k এর মত কমেছে , এই যাহ পোস্ট লিখতে লিখতে আরো কিছু কমে গেল 😅 আমার কিছু করার ছিলনা বিশ্বাস করেন! প্রেগ্ন্যাসির কারনে দীর্ঘদিন অনুপস্থিত ছিলাম, দেশের বাইরে একা একা ম্যানেজ করা, বোঝেনই তো! এর পরে মা হলাম! মা হলাম বলা সহজ, কিন্তু অতীতের সকল দু:সহ কষ্ট পার করে... আপনাদের তো সেসব হারানোর গল্প বলিইনি! কারন বিশ্বাস করেন, আপনাদের সাথে আমার কষ্ট ভাগ করতে ইচ্ছে করেনা, কেবল আনন্দের ভাগিদারই করতে চাই! এখন আগের থেকে ভাল আছি, তাও নিজের জন্য এতটা সময় পাইনা যে রেগুলার কিছু ক্রিয়েট করব! তবুও করি মাঝে মধ্যে কিন্তু ফেসবুক- ইন্সটার এলগরিদম বড় নির্মম!
আজ পুরনো ছবি দেখতে গিয়ে পুরোনো কথা মনে পড়ে খুব নস্টালজিক হলাম, কারন অতীতে পরে থাকা এখন আমার নতুন রোগ! পুরনো কথায় মনে পড়ল, ্জন্মদিনে কিছুক্ষণের জন্য লাইভে আসতাম, মনে আছে কি! আজ রাতে যদি পারি আবার লাইভে আসবো কিছুক্ষণ! পুরোনো আলাপ করলাম নাহয়!
Thank you! You healed the part of mine that wasn't even broken by you, and it meant everything!