Bangla Resource

Bangla Resource This is motivational video page.

পিলখানা ট্রাজেডির ওপর কিছু কথা২০০৯ সালের আজকের এই দিনটি জাতির জন্য এক বেদনাদায়ক করুণ ঘটনাবলীর সাক্ষী। একে একে ৫৭ জন দেশ...
25/02/2026

পিলখানা ট্রাজেডির ওপর কিছু কথা

২০০৯ সালের আজকের এই দিনটি জাতির জন্য এক বেদনাদায়ক করুণ ঘটনাবলীর সাক্ষী। একে একে ৫৭ জন দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এমনকি পরিবারের সদস্যদেরকেও হত্যা করা হয়েছে।

ফ্যাসিস্ট সরকার ২০০৯ সালে ক্ষমতা আরোহণের দুই মাসেরও কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটে। ঘটনার দায় তৎকালীন বিরোধী দলসমূহের উপর চাপানোর নোংরা কসরতে নেমে পড়ে সরকার। ফলে ঘটনাটি হত্যাকাণ্ডের রহস্য চাপা পড়ে যায়।

অন্তর্বর্তী সরকারের আমলে একটি কমিশন কিছুটা তথ্য উপাত্ত সংগ্রহ করে, তার আংশিক সত্য মনে হয় বের হয়ে এসেছে। সহকর্মীদের এমন নির্মম হত্যাকাণ্ডে সেদিন যারা প্রতিবাদ করেছিল সেই সমস্ত সামরিক কর্মকর্তাদের চাকরিচ্যুতিসহ নানাভাবে নাজেহাল করা হয়। যা ছিল অনেকটা মরার উপর খাড়ার ঘা।

আমরা আজ গভীর শ্রদ্ধার সাথে সেই সমস্ত শহীদানদের স্মরণ করছি এবং তাদের আপনজন প্রিয়জনদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করছি। যদিও এই শোক ভুলে যাওয়ার মত নয়।

তারপরেও মহান রবের দরবারে দো'য়া করি- আল্লাহ তা'আলা তাদেরকে সবর করার তাওফিক দান করুন এবং ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করুন। আমিন।

২ বছরে ৩ সরকারকে শপথ পড়িয়ে ইতিহাস গড়ে বিদায় নিতে যাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু
15/02/2026

২ বছরে ৩ সরকারকে শপথ পড়িয়ে ইতিহাস গড়ে বিদায় নিতে যাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু

শুকরিয়া 🤍
05/02/2026

শুকরিয়া 🤍

29/01/2026
ডাক্তার হওয়ার ঝোঁক মানুষের কত দূর পর্যন্ত যেতে পারে, তা উত্তরপ্রদেশের এই ঘটনাটি না দেখলে বিশ্বাস করা কঠিন। জৌনপুরের ২৩ ব...
26/01/2026

ডাক্তার হওয়ার ঝোঁক মানুষের কত দূর পর্যন্ত যেতে পারে, তা উত্তরপ্রদেশের এই ঘটনাটি না দেখলে বিশ্বাস করা কঠিন। জৌনপুরের ২৩ বছর বয়সী এক তরুণ দুইবার NEET পরীক্ষায় ফেল করে এমন এক কাণ্ড ঘটিয়েছেন যা শুনে সবার চোখ কপালে উঠেছে। নিজেকে প্রতিবন্ধী প্রমাণ করে কোটায় MBBS সিট পাওয়ার জন্য তিনি নিজের পা নিজেই কেটে ফেলেছেন!

ওই তরুণ পুলিশের কাছে অভিযোগ করেন যে, রাতে ঘুমানোর সময় কে বা কারা তার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পায়ের পাতা কেটে নিয়ে গেছে। কিন্তু পুলিশ তদন্তে নেমে দেখে ঘরে ঢোকার কোনো চিহ্ন নেই, এমনকি মেঝেতে যতটা রক্ত থাকার কথা ছিল তাও নেই। তল্লাশি চালিয়ে পুলিশ ওই তরুণের ডায়েরি খুঁজে পায় যেখানে লেখা ছিল— "২০২৬ সালের আমি MBBS ডাক্তার হব" এবং পাশে বড় করে লেখা ছিল "অ্যাম্পুটেশন" বা অঙ্গচ্ছেদ।

পুলিশের ধারণা, ওই তরুণ কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত গ্রাইন্ডার মেশিন দিয়ে নিজের পায়ের পাতা নিজেই কেটে ফেলেছেন। তার আগে তিনি যাতে ব্যথা না পান, সেজন্য অ্যানেস্থেটিক ইনজেকশন ব্যবহার করেছিলেন। আসলে ওই তরুণের হাতে আগে থেকেই সামান্য সমস্যা ছিল, কিন্তু সেই প্রতিবন্ধকতা সরকারি কোটায় সিট পাওয়ার জন্য যথেষ্ট ছিল না। তাই তিনি ভেবেছিলেন পা কেটে ফেললে বড় মাপের "ডিজ্যাবিলিটি সার্টিফিকেট" পাওয়া যাবে এবং অনায়াসেই ডাক্তার হওয়া যাবে। পুলিশ এখন এই পুরো জালিয়াতির ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।

রাস্ট্র মেরামতের জন্য হ্যাঁ ➡️✅✅✅
26/01/2026

রাস্ট্র মেরামতের জন্য হ্যাঁ ➡️✅✅✅

আমরা জানি ইংরেজি বা সৌর বছর ৩৬৫ দিনে হয়, কিন্তু হিজরি বা চান্দ্রবর্ষ নির্ভর করে চাঁদের ওপর, যা বঙ্গাব্দ ও গ্রেগোরিয়ান ...
22/01/2026

আমরা জানি ইংরেজি বা সৌর বছর ৩৬৫ দিনে হয়, কিন্তু হিজরি বা চান্দ্রবর্ষ নির্ভর করে চাঁদের ওপর, যা বঙ্গাব্দ ও গ্রেগোরিয়ান বর্ষপঞ্জীর তুলনায় ১০ বা ১১ দিন ছোট হয়। এই ছোট পার্থক্যের কারণে প্রতি বছর ইসলামি মাসগুলো ইংরেজি ক্যালেন্ডারে কিছু দিন করে এগিয়ে আসে। এই এগিয়ে আসার ফলে মাঝে মাঝে এমন কিছু বিরল বছর আসে, যখন একই ইংরেজি বছরে আমরা একাধিকবার একই ধর্মীয় উৎসব পালন হতে দেখি।

এরকমই একটি বছর হতে যাচ্ছে ২০৩০ সাল। ২০৩০ সালে মুসলিম বিশ্ব একই সঙ্গে দুটি রমজান মাস পাবে। হিসাব অনুযায়ী, ২০৩০ সালের জানুয়ারি মাসের ৪ বা ৫ তারিখ ১৪৫১ হিজরির রমজান শুরু হবে এবং ফেব্রুয়ারি মাসের ৩ বা ৪ তারিখ ঈদুল ফিতর পালিত হবে। এরপর বছর ঘুরতে না ঘুরতেই আবার ডিসেম্বরের ২৬ বা ২৭ তারিখের দিকে ১৪৫২ হিজরির রমজান মাস শুরু হবে। অর্থাৎ, ২০৩০ সালের শুরুতে এবং শেষে—উভয় সময়েই রমজান মাস পাওয়া যাবে।

এর চেয়েও বড় বিস্ময় অপেক্ষা করছে ২০৩৯ সালে। এই এক বছরে পালিত হবে দুটি হজ এবং তিনটি ঈদ! বছরের শুরুতে জানুয়ারির ৪ বা ৫ তারিখ (৯ জিলহজ, ১৪৬০ হিজরি) হজ ও ৫ বা ৬ তারিখ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এরপর অক্টোবর মাসের দিকে ঈদুল ফিতর পালিত হবে। আবার বছরের একদম শেষে ডিসেম্বরের ২৫ বা ২৬ তারিখে দ্বিতীয়বারের মতো হজ ও ২৬ বা ২৭ তারিখে ঈদুল আজহা ফিরে আসবে। অর্থাৎ, চন্দ্রবর্ষের সময়ের এই ব্যবধানের কারণে ২০৩৯ সালে মুসলিম বিশ্ব তিনটি ঈদ উদযাপনের বিরল সুযোগ পাবে।

অবশেষে ভাড়াটিয়ারা সুখের আভাস পেলো ❗
20/01/2026

অবশেষে ভাড়াটিয়ারা সুখের আভাস পেলো ❗

19/01/2026

শুধু হ'ত্যার বিচারটাই তো চাইছিলো এই সরকারের কাছে। এখন পর্যন্ত অনন্ত এইটা করতেও ব্যর্থ পুরো রাষ্ট্রযন্ত্র!। তার বাচ্চার কথা মনে উঠলেই শরীরটা শিউরে ওঠে। আর এনজিও সরকারের বিদেশে ভ্রমণে থাকা উপদেষ্টারা কিভাবে বুঝবে বুকের তাজা রক্তের মূল্য? ধিক্কার জানাই। ইতিহাস কাউকে ক্ষমা করবে না।




Address

Feni

Telephone

+8801303922368

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Resource posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share